+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবশেষে দুর্গাপুরে স্বস্তির হাওয়া, দুই বৃদ্ধের করোনা রিপোর্ট এবার নেগেটিভ

Ad Image
Ad Image

অবশেষে দুর্গাপুরে স্বস্তির হাওয়া, দুই বৃদ্ধের করোনা রিপোর্ট এবার নেগেটিভ

admin May 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২মেঃ

টানা ৩৬ ঘন্টার উৎকণ্ঠার অবসান হল শিল্পাঞ্চল দুর্গাপুরে। করোনায় আক্রান্ত দুই প্রবীন ব্যাক্তির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে প্রশাসনের তরফে। ফলে আপাততঃ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুর্গাপুরের বাসিন্দারা। এমতবস্থায় দুর্গাপুরে আর কোনো করোনায় আক্রান্ত রোগীর হদিশ নেই বলে মনে করা হচ্ছে প্রশাসনিক মহলে।

গত ৬মে দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এ জোনের সি আর দাস রোড ও বি জোনের নিউটন অ্যাভিন্যু এর বাসিন্দা ৭৩ ও ৭৫ বছরের দুই প্রবীন ব্যাক্তি। এরপর ওই দুই ব্যাক্তির মধ্যে করোনা উপসর্গ মেলায় হাসপাতালের তরফে তাদের লালারসের নমুনা পাঠানো হয় একটি বেসরকারী ল্যাবরোটরিতে। তাতে রিপোর্ট পজিটিভ আসে। সাথে সাথে ওই দুই বৃদ্ধকে কাঁকসার মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ওই বেসরকারী ল্যাবের রিপোর্টের উপর ভরসা রাখতে পারেনি প্রশাসন। ফলে পুনরায় ওই দুই প্রবীনের সরকারীভাবে পরীক্ষা করানোয় সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মলানদিঘির ওই হাসপাতালে চিকিৎসা চলছিল ওই দুই বৃদ্ধের। এরপর ওই দুই বৃদ্ধের ফের লালারসের পরীক্ষা করা হয় মলানদিঘির ওই হাসপাতালেই। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানানো হয় হাসপাতাল ও প্রশাসনিক স্তরে।

এদিকে, রবিবার থেকে যখনই দুর্গাপুরের ওই দুই বৃদ্ধের করোনায় আক্রান্তের খবর শহরের মধ্যে ছড়িয়ে পড়ে তখন থেকেই আতংক গ্রাস করে বসে শিল্পাঞ্চলের বাসিন্দাদের মধ্যে। পুলিশের তরফে আজ সকালেই দুই প্রবীনের বাড়ির ২০০ মিটার বাঁশের ব্যারিকেড করে কন্টেনমেন্ট জোন করে দেওয় হয়। সাথে গতকাল দুই প্রবীনের পরিবারের সদস্যদের ইঞ্জিনিয়ার্স হস্টেল যেখানে কোইয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে গত ৩৬ ঘণ্টা দুর্গাপুরের বুকে যেন এক গুমোট পরিবেশ তৈরী হয়ে গেছিল। কিন্তু আজ সন্ধ্যের পর যখনই শহরের বুকে ফের এই সংবাদ ছড়িয়ে পড়ল যে করোনায় আক্রান্ত ওই দুই বৃদ্ধের পুনরায় সরকারী টেষ্টের রিপোর্ট নেগেটিভ এসেছে তখন থেকেই যেন শহরের পরিবেশ অনেকটাই হাল্কা হয়েছে বলে মনে করছেন শহরবাসী।

Post Views: 4,125
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN