উপহার কিনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত ডিএসপি কর্মীর, জখম স্ত্রী
আমার কথা, দুর্গাপুর, ২৫ জানুয়ারীঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীর। ওই একই দুর্ঘটনায় জখম হয়েছেন ওই ব্যাক্তির স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের শ্যামপুর এলাকায়।
দুর্গাপুর ইস্পাত কারখানার র’ মেটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্ট বিভাগে কাজ করতেন নির্মল দাস(৬১) নামে ওই কর্মী। শ্যামপুর এলাকায় বসবাস করতেন তিনি। ওনার এক সহকর্মীর ছেলের বিয়ে উপলক্ষ্যে স্ত্রীকে সাথে নিয়ে বিয়ের উপহার কিনতে যাচ্ছিলেন নির্মলবাবু শুক্রবার। সন্ধ্যে আনুমানিক ৭টা ৩০ নাগাদ শ্যামপুর মোড়ের কাছে নির্মলবাবুর স্কুটি বালিতে স্কিট করে। সস্ত্রীক ছিটকে পড়েন রাস্তার উপর। একটি ডাম্পার নির্মলবাবুর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম হন নির্মলবাবুর স্ত্রী। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। নির্মলবাবু ২০২৩ সালে ডিসেম্বর মাসে দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক্বে ছায়া নেমে এসেছে কারখানার শ্রমিক মহলে।




