+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সংস্কারের নামে পিচ ছাড়া জোড়া তালি দিয়ে ঢাকা হচ্ছে রাস্তার গর্ত

Ad Image
Ad Image

সংস্কারের নামে পিচ ছাড়া জোড়া তালি দিয়ে ঢাকা হচ্ছে রাস্তার গর্ত

admin July 6, 2025

আমার কথা, অন্ডাল, ৬ জুলাই:

অন্ডাল মাধাইগঞ্জ রোডের বেহাল দশা। যেখানে সেখানে তৈরি হয়েছে খানাখন্দ। ঘটছে দুর্ঘটনা। সংস্কারের নামে জোড়া তালি দিয়ে গর্ত ঢাকা হচ্ছে বলে অভিযোগ।

বছর দেড়েক আগে সংস্কারের কাজ হয়েছে উখড়া মাধাইগঞ্জ রোডের। কিন্তু বর্ষা শুরু হতেই দেখা দিয়েছে রাস্তাটির বেহাল দশা। পিচ উঠে রাস্তাটির বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দ গুলো রূপ নিচ্ছে জলাশয়ের। রাস্তা চলাচলে হচ্ছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে বড় বিপদের আশঙ্কা। দেড় বছর আগে যে রাস্তা সংস্কার করা হলো অল্প সময়েই সেই রাস্তার এমন হল কেন সেই নিয়ে উঠছে প্রশ্ন ! সরকারি নিয়ম অনুযায়ী যে ঠিকাদার সংস্থা রাস্তা তৈরি করে পরবর্তী তিন বছর রাস্তা সংস্কারের দায়িত্ব বর্তায় তাদের ওপর। সম্প্রতি ওই সংস্থাটি রাস্তা মেরামতির কাজ শুরু করেছে। কিন্তু দায় সারা ভাবে রাস্তা মেরামতির কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। উখরা গ্রামের আনন্দমোড়, বাজপায়ী মোড়, শঙ্করপুর মোড়ের রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা জানান রাস্তার ভাঙ্গা জায়গা গুলোতে প্রথমে পাথর, তার উপর পাথরের পাউডার দিয়ে রোলার চালানো হচ্ছে। পিচ দেওয়া হচ্ছে না। উপর থেকে রাস্তাটি সমতল দেখালেও মাঝারি অথবা ভারী বৃষ্টি হলে উপরের পাউডারের আস্তরণ সরে গিয়ে পাথর বেরিয়ে পড়বে বলে মত তাদের।

বিষয়টি নিয়ে উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে বলেন, “আর কয়েকদিন পরেই উখরাতে ঝুলন মেলা বসবে। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করার আর্জি জানিয়ে ছিলাম পূর্ত দপ্তর বিভাগে। শুনেছি রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে।‌”

উপপ্রধান শরণ সাইগল বলেন “অভিযোগ পেয়েছি স্থানীয়দের কাছ থেকে। ঠিক পদ্ধতিতে মেরামতির কাজ হচ্ছে কিনা খোঁজ নিয়ে দেখবো”।

মেরামতি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার কর্তা রাজু মন্ডল বলেন “এখন বর্ষা চলছে। তাই আপৎকালীন গর্ত মেরামতি করা হচ্ছে। বর্ষার পরেই পূর্ণাঙ্গ সংস্কারের কাজ করা হবে”।

Post Views: 443
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN