+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ

Ad Image
Ad Image

পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ

admin August 5, 2026

আমার কথা, ৫ আগস্ট

সার্থক কুমার দে, লাউদোহা:

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর থানার গৌড়বাজার সংলগ্ন চন্দ্রডাঙা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা “পদ্ম” থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এত বিপুল পরিমাণ নগদ অর্থ সেখানে কীভাবে এল, কারা তা লুকিয়ে রেখেছিল এবং টাকার প্রকৃত মালিক কে—এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ গৌরবাজার গ্রামের পশ্চিমপাড়ায় এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় তদন্ত চলছিল। সেই তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার পুলিশ পরিত্যক্ত ঐ ইটভাটায় তল্লাশি চালায়। তল্লাশির সময় সেখান থেকে উদ্ধার হয় ৪৮ লক্ষ টাকা। এরপরই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অসৎ উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছিল অনেক নেতা। তাঁর বক্তব্য, খোঁজ নিয়ে জানা গিয়েছে, ওই ইটভাটায় একসময় বিভিন্ন নেতার যাতায়াত ছিল। তৃণমূল সরকার আসার পর দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় ভয় পেয়ে কেউ ওই টাকা সেখানে লুকিয়ে রেখে থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সব দিক খোলা রেখেই এগোচ্ছে পুলিশ।

উল্লেখ্য, কয়েক দিন আগেই পার্শ্ববর্তী বীরভূম জেলায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একাধিক আস্তানা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার অলঙ্কার উদ্ধারের ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল। তারই মধ্যে পশ্চিম বর্ধমানে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে নানা জল্পনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

Post Views: 198
Ad Image
আজকের খবর
BREAKING! ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার বহুলার উপপ্রধান বীর বাহাদুর সিং
পশ্চিম বর্ধমান August 6, 2026
দুর্গাপুরের ক্রীড়াঙ্গনে নতুন বার্তা ক্রীড়া ভারতীর
পশ্চিম বর্ধমান August 5, 2026
রাঁচি থেকে এসটিএফের জালে কয়লা ব্যবসায়ী শেখ শামসের, খনি অঞ্চলে চাঞ্চল্য
পশ্চিম বর্ধমান August 5, 2026
পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ
পশ্চিম বর্ধমান August 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN