চাকরীহারা শিক্ষক-শিক্ষিকাদের সমর্থণে দুর্গাপুরে পথে নামলো তৃণমূল
আমার কথা, দুর্গাপুর, ১১ মার্চঃ
রাজ্যে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরী যাওয়ার পেছনে বিজেপি ও সিপিএম এর গভীর আঁতাত রয়েছে, এমনটাই অভিযোগ আনছে শাসকদল আর তারই প্রতিবাদে শুক্রবার পথে নেমে ধীক্কার মিছিল করলো তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের এই মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এসএসসির নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেলটি বাতিল হয়েছে সম্প্রতি। চাকরী খোয়া গেছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার। এই ঘটনার পরে সারা রাজ্য জুড়ে অস্থিরতা তৈরী হয়েছে। একদিকে বিরোধীরা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সেখানে এই ঘটনার পেছএ রাম-বামের হাত রয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। পথে নেমে এর প্রতিবাদ করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুর্গাপুরেও সেই নির্দেশ পালন করতে দেখা গেল এদিন। দুর্গাপুরে সিধু কানু স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের সামনে গিয়ে শেষ হয়।
জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “সারা বাংলা জুড়ে নৈরাজ্যের চক্রান্ত চলছে এই ষড়যন্ত্রের শিকার ২৬০০০ শিক্ষক শিক্ষিকা তাদের সমর্থনে সারা বাংলার ছাত্র যুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে এবং আমাদের লক্ষ্য সেই ভাই-বোনদের মুখে হাসি ফোটানো তাদের জন্য লড়াই করা তাদের জন্যই আজ এই মিছিল। এফেক্ট এর কোন গল্প নেই চাকরি চাই এদেরকে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় করেন না মানুষের চাকরি চাই। মমতা বন্দোপাধ্যায় দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে , মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলার মুখে হাসি ফোটাবার তাই যদি কেউ ভেবে থাকে বাংলার মানুষের চাকরি খেয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে তাদের বলি বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে l




