+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   পুলিসকে শুধরে যাওয়ার নিদান নাহলে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি সায়ন্তন বসুর

Ad Image
Ad Image

পুলিসকে শুধরে যাওয়ার নিদান নাহলে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি সায়ন্তন বসুর

admin June 21, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ২১জুনঃ

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমী  গ্রামে গিয়ে প্রতিবাদ সভায় একথা বলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। শনিবার  কুশমী গ্রামে দলীয় কর্মী পবন জানার মৃতদেহ নিয়ে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি নেতারা যান। ওই গ্রামে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু প্রকাশে দাঁতন থানা আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন আপনারা ছয় মাস সময় দিন, পুলিশকে আমরা বুঝিয়ে দেবো। যদি আর কোন দলীয় নেতাকর্মী দাঁতনে আক্রান্ত হয় তাহলে দাঁতন থানা জ্বালিয়ে দেব, সরাসরি হুমকি দেন সায়ন্তন বসু । তিনি বলেন  কাউকে রেয়াত করা হবে না। তিনি অভিযোগ করে বলেন পুলিশ যদি সজাগ থাকতো তাহলে পবন জানার মতো দলীয় কর্মীকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর হাতে খুন হতে হতো না। এখনো সময় আছে যদি পুলিশ কর্মী ও আধিকারিকরা শুধরে না নেন তাহলে তাদের কপালে অনেক বিপদ আছে। ২০২১ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে তখন আমরা সুদে-আসলে হিসাব বুঝে নেব।

থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সায়ন্তন বসুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দাঁতন-১নং ব্লকের সহ-সভাপতি প্রতুল দাস বলেন তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস উন্নয়ন চায়, সেই শান্তি  ও উন্নয়ন কে স্তব্ধ করার চেষ্টা করছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  ও সায়ন্তন বসুর মতো বিজেপি নেতারা। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে, যার ফলে এই ঘটনা ঘটছে। তিনি বলেন দাঁতন থানা যারা জ্বালাতে  আসবে  মানুষ তাদের জ্বালিয়ে দেবে, কারণ আমরা হিংসায় বিশ্বাস করিনা, সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা চাই শান্তি ও উন্নয়ন। যারা এলাকায় সন্ত্রাস করছে তাদের  মানুষ আগামী দিনে উপযুক্ত জবাব দেবে বলে তিনি জানান।

Post Views: 1,193
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN