+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কাঁকসার এক প্রবীন তৃণমূল কর্মীর

Ad Image
Ad Image

সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কাঁকসার এক প্রবীন তৃণমূল কর্মীর

admin July 21, 2025

আমার কথা, কাঁকসা, ২১ জুলাই:

ধর্মতলায় শহীদ দিবসের সভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণ তৃণমূল সমর্থকের। মৃত ওই তৃণমূল সমর্থকের নাম মধুসূদন পাল। ৭২ বছর বয়সী মধুসূদন পালের বাড়ি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিহিবেতা গ্রামে। সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে বাসে করে ফেরার সময় বাসটি নবাবহাট এলাকায় রাস্তার ধারে দাঁড়ালে মধুসূদনবাবু রাস্তার অপরপ্রান্তে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে রাস্তা পার হতে যান। সেই সময় কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মধুসূদন বাবুর। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তড়িঘড়ি বর্ধমান থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। প্রবীণ ওই তৃণমূল সমর্থকের মৃত্যুর খবর কাঁকসায় তার গ্রামে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।

Post Views: 667
আজকের খবর
BREAKING! হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৫
পশ্চিম বর্ধমান November 10, 2026
দুর্গাপুরের মুক্ত সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, খোঁজে পুলিশের তল্লাশি
পশ্চিম বর্ধমান November 8, 2026
আইএনটিইউসির বিজয়া সম্মেলনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা
পশ্চিম বর্ধমান November 2, 2026
কুমারডিহি “এ” কোলিয়ারিতে বিকল ডুলি, আটকে একাধিক শ্রমিক
পশ্চিম বর্ধমান October 26, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN