থানার অদূরে এডবেসটস ভেঙে দোকানে চুরি
আমার কথা, অন্ডাল, ৩০ জুলাইঃ
থানার অদূরে একটি স্টেশনারি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে ছড়িয়েছে আতঙ্ক। অন্ডালের কাজোড়া মোড়ের ঘটনা। অন্ডাল থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১০০ মিটার। দোকানের ছাদের এডবেসটস ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে লুটপাট চালিয়ে চম্পট দেয়। দোকান মালিক গৌতম কুমার মুদি বলেন অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। বুধবার সকালে দোকান খুলতে সময় দেখি দরজা ভাঙ্গা, ক্যাশ বাক্স পরে রয়েছে অন্য জায়গায়। নগদ প্রায় ৭০ হাজার টাকা সহ কিছু সামগ্রিক চুরি করে দুষ্কৃতীরা নিয়ে গেছে বলে দাবি করেন গৌতম বাবু। পাশাপাশি তিনি বলেন দোকানে লাগানো সিসি ক্যামেরা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে, সম্ভবত দুষ্কৃতীরা নিজেদের আড়াল করতে সেটি প্রথমে ভাঙ্গে, তারপর চুরি করে পালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানান থানার এক আধিকারিক।




