+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরকারী নিয়মের তোয়াক্কা না করে উখরা বাজারে কাপড়ের দোকানে ভিড় করে চলছে বিক্রিবাট্টা

Ad Image
Ad Image

সরকারী নিয়মের তোয়াক্কা না করে উখরা বাজারে কাপড়ের দোকানে ভিড় করে চলছে বিক্রিবাট্টা

admin May 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮মেঃ

৬মে উখরা বনিক সভা ও পুলিশ প্রশাসনের বৈঠকের পর বিভিন্ন দোকান খোলার অনুমতি দেওয়া হয় বাজার সমিতির ব্যবসায়ীদের। কিন্তু অবশ্যই তা শর্তসাপেক্ষে। কিন্তু সকাল থেকে সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে উখরা বাজারে কেনাকাটার ধুম পরে যায় ক্রেতাদের মধ্যে। বিশেষতঃ ওই বাজারের কাপড়ের দোকানগুলি নিয়ে ওঠে অভিযোগ। কিছু কিছু দোকানে দেখা যায় সাত জনেরও বেশি ক্রেতা ভিড় জমিয়ে কেনাকাটায় মত্ত হয়ে উঠেছে আর তা ওই দোকানের বিক্রেতার অনুমতিতেই।

রাজ্যে করোনা মোকাবিলায় লকডাউন চললেও সাধারন মানুষের সমস্যার কথা ভেবে বেশ শর্ত সাপেক্ষে কিছু দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। দিন দুয়েক ধরে সেই সমস্ত দোকান খুলে কেনা বেচার কাজ চলছে পুরো দমে। তবে এতদিন পর দোকান খোলা পেয়ে কেনাকাটার ধুম লেগে যায় ক্রেতাদের মধ্যে। সরকার থেকে করা নির্দেশ রয়েছে কোনো দোকানে পাঁচ জনের বেশী যেমন ক্রেতা এক সাথে ভিড় জমাতে না পারে তেমনই দোকানের বাইরে হোক কিংবা ভেতরে সামাজিক দুরত্ব অবশ্যই মেনে চলতে হবে আর তার ব্যাতিক্রম ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও সমস্ত নিয়মকে উলঙ্ঘন করেও চলছে কেনাকাটা।

এ বিষয়ে উখরা বনিক সভার সভাপতি সীতারাম বার্ণওয়াল বলেন যে, “আমরা উখরা বাজার সমিতির প্রতিটি ব্যবসায়ীকে জানিয়ে দিয়েছিলাম দোকান খোলার নিয়ম। সাথে আমাদের প্রতিনিধিরা বাজারে নজরদারিও চালাচ্ছে। তারপরেও নিয়ম ভাঙ্গার যে অভিযোগগুলো আমরা জানতে পেরেছি তা খতিয়ে দেখে আমরা তার যথাযথ ব্যবস্থা নেবো।”

Post Views: 2,792
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN