+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আগামীকাল(১ আগস্ট) থেকে দুর্গাপুরে দোকানপাট খোলা থাকবে স্বাভাবিক নিয়মে, বিধি নিষেধ প্রত্যাহার মহকুমা প্রশাসনের

Ad Image
Ad Image

আগামীকাল(১ আগস্ট) থেকে দুর্গাপুরে দোকানপাট খোলা থাকবে স্বাভাবিক নিয়মে, বিধি নিষেধ প্রত্যাহার মহকুমা প্রশাসনের

admin July 31, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১জুলাইঃ

দুর্গাপুরে ক্রমবর্ধিত করোনা সংক্রমনকে রোধ করতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জুলাই মাসে্র ২০ ও ২৭ তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন বাজার ও দোকানপাট, রেস্তোরাঁ সহ শপিং মল খোলা রাখার সময়সীমার ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। আর এই বিধি নিষেধের দরুন শিল্পাঞ্চলে করোনার পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করা হয়েছে মহকুমা প্রশাসনের তরফে। তবে আগামীকাল অর্থাৎ ১ আগস্ট থেকে দুর্গাপুর মহকুমা প্রশাসনের অন্তর্গত সমস্ত এলাকা থেকে মহকুমা প্রশাসনের সমস্ত বিধি নিষেধ প্রত্যাহার করে নেওয়া হল বলে পুনরায় একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান “যেহেতু সারা রাজ্যে আগস্ট মাসে মোট সাতটি দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের তরফে তাই মহকুমা প্রশাসনের অন্তর্ভুক্ত এলাকাগুলি থেকে সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়া হল। এবার থেকে সরকার নির্ধারিত লকডাউনের দিন বাদে বাকি দিন গুলিতে পুরোনো নিয়মমাফিকই বাজার হাট, দোকানপাট, রেস্তোরাঁ সহ শপিং মলগুলি খোলা বন্ধ হবে। তবে মাস্ক পরে বাড়ির বাইরে বেরোনো কিংবা সামাজিক দুরত্ব বজায় রাখা অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলতে হবে ”

Post Views: 7,103
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN