+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   ঝাড়গ্রাম   >>   জরুরি বিভাগের সামনে জরুরি পরিস্থিতি! হুলস্থুল দুর্গাপুর মহকুমা হাসপাতালে

Ad Image
Ad Image

জরুরি বিভাগের সামনে জরুরি পরিস্থিতি! হুলস্থুল দুর্গাপুর মহকুমা হাসপাতালে

admin November 16, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৬ নভেম্বর:

জরুরি বিভাগের সামনে হঠাৎই বাইকে ঢুকে পড়ল সাপ,  আর মুহূর্তের মধ্যে তৈরি হল এক আতঙ্কিত পরিবেশ। হুলস্থুল কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার সকালে নিজের কাজে ভেতরে গিয়েছিলেন এক ব্যক্তি। ফিরে এসে দেখেন, তার বাইকের ভেতর নড়াচড়া করছে একটি চিতি সাপ। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে দূরে সরে যান। চারদিকে খবর ছড়াতেই রোগী– আত্মীয়– হাসপাতাল কর্মীদের মধ্যে চোখেমুখে স্পষ্ট আতঙ্ক। কেউ দূর থেকে চিৎকার করে সাবধান করছে, কেউ মোবাইলে ভিডিও করতে দৌড়চ্ছে। আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায়। অনেক চেষ্টা ও উপস্থিত মানুষের সহযোগিতায় সাপটিকে বাইক থেকে বের করা গেল বটে, কিন্তু এটি বিষধর নাকি নির্বিষ, তা নিশ্চিত নয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের পাশে থাকা ঝোপঝাড় বাড়ায় সাপের উপদ্রব দিনদিন বাড়ছে। হাসপাতাল চত্বরেই যদি এমন আতঙ্ক সৃষ্টি হয়, তবে সাধারণ রোগীদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন তারা।

Post Views: 345
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN