+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা মোকাবিলায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক আইসোলেশন সেন্টার, পরিদর্শণে বিশেষ দল

Ad Image
Ad Image

করোনা মোকাবিলায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক আইসোলেশন সেন্টার, পরিদর্শণে বিশেষ দল

admin April 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১এপ্রিলঃ

যে হারে সারা পৃথিবী জুড়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা সেখানে তাদের জন্য ভীষণ জরুরী হয়ে পড়েছে আইসোলেশন সেন্টারের। কোনো ঝুঁকির সাথে আপোস করতে নারাজ রাজ্য সরকার এই রাজ্যেও তাই আইসোলেশন সেন্টার বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকরী করতে এবার যুদ্ধকালীন তৎপরতার সাথে  দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসোলেশন সেন্টারটিকে প্রস্তুত করার কাজ শুরু হল। অত্যাধুনিক মানের আইসোলেশন সেন্টার করে তোলা হবে এটিকে। লেভেল টু মানের এই আইসোলেশন সেন্টারে থাকবে ভেন্টিলেশনের ব্যবস্থা। থাকবে আটটি বেডের ব্যবস্থা। সাথে থাকবে অত্যাধুনিক মানের পরিষেবা। চলতি মাসের ৫ তারিখ থেক পুরোদমে এই আইসোলেশন সেন্ত?আরটির কাজ শুরু হয়ে যাবে, আর তার জন্য আজ পূর্ত বিভাগের সদস্য সহ ওই হাসপাতালের এক চিকিৎসকদের নিয়ে তৈরী বিশেষ দল দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই আইসোলেসন সেন্টারটি পরিদর্শণ করে গেলেন।

হাসপাতাল সুপার জানান করোনার আতঙ্ক শুরু হতে না হতেই হাসপাতালে ভিড় বাড়তে শুরু হয় আর তাই হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের জন্য যে বিশ্রামাগার রয়েছে সেটিকে রাতারাতি অস্থায়ী রূপে আইসোলেশন সেন্টার হিসেবে তৈরী করে ব্যবহার করা হচ্ছে। এখানেও ৮টি বেডের ব্যবস্থা রয়েছে। নতুন আইসোলেশন সেন্টারটি চালু হয়ে গেলেও পাশাপাশি এই অস্থায়ী সেন্টারট চালু থাকবে যাতে করোনায় আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা এখান থেকেই করা যায়।

Post Views: 1,120
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN