+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   ভোটের কালিতে মুখ পুড়লো ছাত্রীর

Ad Image
Ad Image

ভোটের কালিতে মুখ পুড়লো ছাত্রীর

admin June 14, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ১৪ জুন:

রাজ্য জুড়ে গরমের ছুটির পরে সোমবার থেকে প্রতিটি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলো খুলেছে। এর পরেই বাঁকুড়ার এক প্রাথমিক স্কুলে ঘটে গেল বিপত্তি। সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়ে তার ফল ঘোষণাও হয়ে গিয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্রে স্কুলে ফেলে যাওয়া ভোটের অ্যাসিড কালি নিয়ে খেলতে গিয়ে মুখ পুড়ে গেল দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর। শুক্রবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর ব্লকের মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে।
যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই পড়ুয়াকে স্থানীয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ওই স্কুলেরই এক শিক্ষক। তিনি এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মোবারকপুরের ওই স্কুলে ভোট কেন্দ্র করা হয়েছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পরে কর্মীরা অপরিষ্কারভাবে স্কুলটি ছেড়ে চলে যান। সঙ্গে ভোটের কালির একটি শিশি ফেলে রেখে চলে যান। স্কুল খোলার আগে ক্লাসরুম পরিষ্কার করার জন্য লোক পাওয়া যায়নি। ছাত্র-ছাত্রীদের উপর নজর রাখতে বলেছিলেন দিদিমণিদের। তা সত্বেও এমন দুর্ঘটনা ঘটে গেল।

ওই ছাত্রীর মা জানিয়েছেন, ভোটের কালিতে মেয়ের মুখ পুড়ে গেছে এমন ঘটনা শুনেই তিনি স্কুলে ছুটে যান। তারপর শিক্ষকের সঙ্গে তিনি মেয়েকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গেয়েছিলেন। কিন্তু কেন স্কুল চত্বরের উদ্যোগ নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আহত ছাত্রীর পরিবার , অভিভাবক-অভিভাবিকা সহ স্থানীয়রা।

Post Views: 647
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN