+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রৌঢ়ার জটিল অস্ত্রপচারে সাফল্য

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রৌঢ়ার জটিল অস্ত্রপচারে সাফল্য

admin July 17, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৭ জুলাই:

পশ্চিমবঙ্গের মানুষ একসময় চিকিৎসা বা জটিল অপারেশনের জন্য দক্ষিণ ভারতে ভিড় জমাতেন। কিন্তু সময় যত এগিয়েছে ততই বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হয়েছে। বিশেষ করে এখন সরকারি হাসপাতালগুলোও জটিল থেকে জটিলতর অস্ত্রপচার করে সঙ্কটাপন্ন রোগীর প্রাণ বাঁচাচ্ছে। ভুঁইফোঁড় নার্সিংহোমগুলোর থেকে অনেক কম খরচে বা বিনামূল্যে সরকারি হাসপাতালে ভাল চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। ইদানীং কালে শুধু কলকাতা নয়, জেলার থেকে মহকুমা বিভিন্ন সরকারি হাসপাতালেও এমন সব অস্ত্রপচার হচ্ছে যা শহরের বড় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলিতে হয়ে থাকে। জটিল অস্ত্রপচারও নিখুঁতভাবে করছেন মহকুমা সরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা। জটিল অস্ত্রপচারে প্রাণ বেঁচে যাচ্ছে মুমূর্ষু রোগীর।

গোপাল মাঠের বাসিন্দা, ৫২ বছর প্রৌঢ়ার আজ পেটের ভিতরে থেকে টিউমার অপারেশন করে অসাধ্য সাধন করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের দুই চিকিৎসক নীলাদ্রি সেন (স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ও আসমাউল আলাম অ্যানাস্থেসিস্ট। টিউমারটির ওজন প্রায় আট কিলো।

ওই প্রৌঢ়ার পেটে বাড়তে শুরু করেছিল বিশালাকার টিউমারটিম পেটের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল। এমন অবস্থায় টিউমার সার্জারি করতে গেলে জরায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রৌঢ়ার প্রাণের ঝুঁকিও ছিলো। তাঁকে বাঁচিয়ে নিরাপদে পেট থেকে প্রায় ৮ কেজি ওজনের টিউমার বের করে প্রাণ বাঁচালেন দুর্গাপুরের সরকারী হাসপাতালের চিকিৎসকরা

Post Views: 474
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN