+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লাউদোহায় বাড়িতে সন্দেহজনক চুরি, আটক রাজমিস্ত্রি

Ad Image
Ad Image

লাউদোহায় বাড়িতে সন্দেহজনক চুরি, আটক রাজমিস্ত্রি

admin April 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮এপ্রিলঃ

বাড়ি থেকে নগদ অর্থ সহ সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত মাদারবনী কোলিয়ারী এলাকায়। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, ওই এলাকায় বসবাসকারী মুকেশ যাদব খাটাল চালান। তিনি বিহারের আদি বাসিন্দা। তাঁর বাড়িতে কয়েকদিন ধরে নির্মানের কাজ চলছিল।তসেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কাঞ্চন রুইদাস নামে এক রাজমিস্ত্রিকে। মুকেশ যাদবের স্ত্রী নানুদেবী জানান যে, আজ মঙ্গলবার ভোরে কাঞ্চন তাদের ফোনের মারফত জানায় যে মুকেশ যাদবের বাড়িতে চুরি হয়েছে। কাঞ্চনের ফোন পাওয়ার পর মুকেশ যাদবের পরিবার দেখেন যে বাড়ির জানলা ভাঙ্গা সাথে একটি বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না যে বাক্সের ভেতর নগদ ৬৫ হাজার টাকা, আড়াই ভরি সোনার গয়না ছিল বলে যাদব পরিবারের দাবি। সাথে তারা এও জানান যে, রাজমিস্ত্রি কাঞ্চনের ফোন আসার আগে পর্যন্ত্য নিজেদের বাড়িতে থেকেও তারা জানতেই পারেননি যে তাদের নিজেদের বাড়িতে চুরি হয়েছে। অথচ কাঞ্চন চুরির বিষয়টি কি করে জানতে পারল?

এই ঘটনার পরে থানায় খবর দিলে ফরিদপুর থানার পুলিশ মুকেশ যাদবের বাড়ি গিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে চুরির অভিযোগ দায়ের করে নেয়। সাথে রাজমিস্ত্রি কাঞ্চন রুইদাস সহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

Post Views: 1,207
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN