+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   যুবকের ঝুলন্ত দেহের পাশে মিলল সন্দেহজনক সিরিঞ্জ, আত্মহত্যা নাকি খুন উঠছে প্রশ্ন

Ad Image
Ad Image

যুবকের ঝুলন্ত দেহের পাশে মিলল সন্দেহজনক সিরিঞ্জ, আত্মহত্যা নাকি খুন উঠছে প্রশ্ন

admin July 14, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৪ জুলাইঃ

এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল জঙ্গল থেকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এটি খুন বলে দাবি স্থানীয়দের। পুলিশ তদন্ত শুরু করেছে।

দুর্গাপুরের ৩০নং ওয়ার্ডের অন্তর্গত ভগৎ সিং এলাকার বাসিন্দা রাহুল সিং(২৬)। কাজ করতেন একটি বেসরকারী ইস্পাত কারখানায়। রবিবার রাতের ডিউটিতে গেছিলেন কারখানায়। সোমবার সকালে যথারীতি বাড়িও ফিরে আসেন। এরপর বেলাতে তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে যান। বেলা সাড়ে তিনটে নাগাদ স্থানীয়রা বিওজিএল প্ল্যান্ট সাইডের জঙ্গলে একটি গাছে গলায় দড়ি প্যাঁচানো একটি দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।খবর মুখে মুখে ছড়িয়ে পড়ে। জানা যায় দেহটি রাহুলের। খবর দেওয়া হয় পুলিশকে। নিউটাউনশিপ থানার পুলিশ এসে মৃতদেহ ফাঁস মুক্ত করে নিচে নামিয়ে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা।

এদিকে স্থানীয়রা সন্দেহ করছে এটি খুন। রাহুলকে খুন করা হয়েছে। স্থানীয়রা জানান, রাহুলের একটি পা ভাঙ্গা ছিল। মৃতদেহের কাছেই পড়েছিল একটি সিরিঞ্জ ও একটি ব্যাগ। রাহুলের পায়ে ছিল চটি। বিশেষ করে বৃষ্টির দিনে যেখানে গাছ ভেজা রয়েছে তাই গাছের গা পিছিল রয়েছে। তাই তাঁদের প্রশ্ন, ভাঙ্গা পা ও চটি পায়ে কি করে রাহুল গাছে উঠল কি করে? তাই তাঁদের সন্দেহ এটি আত্মহত্যা কোনো মতেই হতে পারে না। রাহুলকে খুন করা হয়েছে।

রাহুলের মামা বচ্চন সিং জানান, “রাহুল আমার ভাগ্নে। পাড়ায় ওর সুনাম আছে। ভালো ছেলে ছিল আমার ভাগ্নে। ওকে খুন করা হয়েছে। তাই পুলিশের কাছে আমাদের আবেদন সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক”।

Post Views: 947
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN