+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পাম্পে পেট্রোল ভরতে এসে ট্যাংকারে ভয়াবহ আগুন উখরায়

Ad Image
Ad Image

পাম্পে পেট্রোল ভরতে এসে ট্যাংকারে ভয়াবহ আগুন উখরায়

admin December 10, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ১০ডিসেম্বরঃ

পেট্রোল পাম্পের মধ্যে তেলের ট্যাঙ্কারে আগুন লেগে বিপত্তি। বৃহস্পতিবার বেলা পৌনে একটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডালের উখড়ার শংকরপুর মোড় সংলগ্ন  ইন্ডিয়ান অয়েলের পাম্পে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পৌনে একটা নাগাদ অন্যান্য দিনের মত ট্যাঙ্কার থেকে পাম্পে পেট্রোল ভরার কাজ চলছিল। পাম্প কর্মীরা ব্যস্ত ছিলেন অন্যান্য গাড়ীতে তেল ভরার কাজে। আচমকাই পেট্রল ভর্তি ট্যাঙ্কারে আগুনের শিখা লক্ষ্য করেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তে গোটা ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় পাম্প ও সংলগ্ন এলাকায়। প্রাথমিক বিস্ময় কাটিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান পাম্প কর্মী ও স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তবে দমকল আসার আগেই আগুনের অনেকটাই নিয়ন্ত্রণে আসে পাম্প কর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায়। পেট্রোল ভর্তি ট্যাংকারটি আগুনে ভস্মীভূত হয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বড় দুর্ঘটনা এড়ানো গেল বলে স্থানীয় মানুষজন এর দাবি, কারণ পাম্পের পাশে রয়েছে বসতি। রাস্তার ওপারে রয়েছে সারি দিয়ে দোকান ও গ্যারেজ। পাম্পের লাগোয়া রাস্তায় সর্বদা গাড়ি চলাচল করে। পেট্রোল ভর্তি ট্যাংকার গাড়ি থেকে পাম্পে আগুন লাগলে বড় দুর্ঘটনা ঘটতেই পারতো বলে স্থানীয়দের দাবি।

উল্লেখ্য বছর পাঁচেক আগে  পাণ্ডবেশ্বর এরিয়া অফিস মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে তেল ভরার সময় এরকমই ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ড্রাইভার আগুন লাগা অবস্থাতেই ট্যাংকারটি চালিয়ে দ্রুত নদীর জলে নামিয়ে দেয়। ড্রাইভার এর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারনে সেই বার দুর্ঘটনা এড়ানো গিয়েছিল।

Post Views: 2,939
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN