+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেনাচিতিতে নামী বস্ত্রের দোকানে চুরির কিনারা, বমাল গ্রেফতার ৩ কিশোর

Ad Image
Ad Image

বেনাচিতিতে নামী বস্ত্রের দোকানে চুরির কিনারা, বমাল গ্রেফতার ৩ কিশোর

admin October 25, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ অক্টোবরঃ

দুর্গাপুরঃ- বেনাচিতি বাজারের প্রসিদ্ধ বস্ত্রবিপনির চুরি যাওয়া জামাকাপড় বাড়ি বাড়ি বিক্রি করতে গিয়ে রবিবার হাতেনাতে ধরা পড়লো তিনজন কিশোর। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর নতুনপল্লী এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস এসে অভিযুক্তদের আটক করে । পুলিস জানিয়েছে, তারা সকলেই নাবালক। তাদের নাম মিঠুন রজক, শচীন সাউ ও বিশ্বজিৎ দেবনাথ। সকলেই বেনাচিতি এলাকার বাসিন্দা। পুলিস তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বেশকিছু জামাকাপড় উদ্ধার করেছে।
উল্লেখ্য, দুর্গাপুজোয় বেনাচিতি বাজারের তিনতলা
প্রসিদ্ধ বস্ত্রাবিপনি দুর্গাপুজোর দশমীর দিন থেকে বন্ধ ছিলো। চারদিন পড়ে দোকানের মালিক দেকান খুলে দেখেন প্রায় ৭ লক্ষ টাকার জামাকাপড় চুরি গিয়েছে। দুস্কৃতি জামাকাপড় ট্রায়াল দিয়ে নিয়ে গিয়েছে ডেলিভারি ব্যাগে করে। পুলিসে অভিযোগ দায়ের করা হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নতুন পল্লী এলাকায় তিনজন কিশোর ওই দোকানের ডেলিভারি ব্যাগে করে এলাকায় জামাকাপড় বিক্রি করছিলো স্বল্প মূল্যে। চুরি যাওয়া দোকানের নামের ট্যাগ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এক কিশোর’কে হাতেনাতে ধরে ফেলেন। পুলিস এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে আরও দু’জনের খোঁজ মেলে। চুরি যাওয়া বেশকিছু জামাকাপড় সহ তাদের পুলিস আটক করে।
চুরি যাওয়া দোকানের মালিক অমিত কুমার সাহা বলেন, পুলিসের কাছে খবর পেয়েছি দুস্কৃতিদের ধরেছে।
আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

Post Views: 3,895
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN