+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সন্ত্রাসের বার্তা? জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার ১ যুবক

Ad Image
Ad Image

হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সন্ত্রাসের বার্তা? জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার ১ যুবক

admin March 27, 2026

আমার কথা, ২৭ মার্চ

দেবনাথ মোদক, বাঁকুড়া:

বাঁকুড়ায় তেলঙ্গানা STF-এর অভিযান, জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। জঙ্গি সন্দেহে বাঁকুড়ার খাতড়ায় তেলঙ্গানা STF-এর অভিযান চলে আজ। আর এই অভিযানের পরেই, মীর আফিস আলি নামে খাতড়া থেকে এক যুবক গ্রেফতার করা হয়। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে মেলা তথ্যের ভিত্তিতে জঙ্গি-সন্দেহে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
বাঁকুড়ার খাতড়া এলাকার বাসিন্দা বছর ২০-র মীর আফিস আলি। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন এমনটাই সবাই জানেন। গতকাল রাতে, বাঁকুড়া পুলিশকে সঙ্গে নিয়েই তেলঙ্গানা STF হানা দেয় বাঁকুড়ার খাতরায় এই যুবকের বাড়িতে। প্রথমে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়, এবং এরপরে, তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে তেলঙ্গানা নিয়ে যাওয়া হচ্ছে। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে এই মীর আফিস আলিকে! পুলিশ সূত্রে খবর, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এই মীর আফিস আলি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিই রয়েছে সন্দেহের তালিকায়। তেলঙ্গানা STF-এর সন্দেহ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতেই বিভিন্ন জঙ্গি কার্যকলাপ হয় ও বিভিন্ন বার্তা পাঠানো হয়। সেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহেই বাঁকুড়ার যুবককে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায়, ধৃত মীর আফিস আলির মা আনজানা বেগম বলছেন, ‘আমার ছেলেকে আতঙ্কবাদী বলছে। আমরা বলেছি, ওসব কিছু নয়। আমার ছেলে নির্দোষ, ওকে ফাঁসানো হচ্ছে। গোটা ঘর দেখে, কিছু না পেয়েও ওকে নিয়ে গিয়েছে। পুলিশরা সব তামিল ভাষায় কথা বলছিল, আমরা কিছু বুঝতে পারিনি। আমরা সাধারণ মানুষ, এসব কখনও দেখিনি। ভয়ে কাঁটা হয়ে রয়েছি।’ ধৃত মীর আফিস আলির মাসি শাবানা বিবি বলছেন, ‘যে একটুকু একটা পিঁপড়ে মারতে পারে না, সে এত বড় সন্ত্রাসবাদী হতে পারে? সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে, মিথ্যে কথা বলছে। কোনও প্রমাণ নেই। ও খেটে খায়। কে আমাদের শত্রু জানি না, কিন্তু সবাই মিলে ফাঁসানো হয়েছে। আমাদের ছেলে খালি ঘরে ফিরে আসুক। আমাদের অত সামর্থ্য নেই।’

Post Views: 107
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN