+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বাংলা ভাষায় হোডিং সাইনবোর্ড লেখার দাবিতে স্মারকলিপি দিল “বাংলা পক্ষ”

Ad Image
Ad Image

বাংলা ভাষায় হোডিং সাইনবোর্ড লেখার দাবিতে স্মারকলিপি দিল “বাংলা পক্ষ”

admin July 29, 2025

আমার কথা, অন্ডাল, ২৯ জুলাইঃ

হিন্দিতে নয় হোডিং সাইনবোর্ড লিখতে হবে বাংলা ভাষাতে মঙ্গলবার এই দাবিতে ইসিএলের ঝাঁঝরা এরিয়া অফিস গেটে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ। ১৫ দিনের মধ্যে এই ব্যাপারে উদ্যোগী হতে আধিকারিকের হাতে স্মারকলিপি দেওয়া হয়।

গুজরাট, হরিয়ানা সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার আন্দোলন ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে হিন্দির পরিবর্তে হোডিং বাংলায় ভাষায় লেখার দাবিতে পথে নেমেছে অরাজনৈতিক সংগঠন “বাংলা পক্ষ”। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ব খনি সংস্থা ইসিএলের ঝাঁঝরা এরিয়া অফিস কার্যালয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা।

সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় ভট্টাচার্য বলেন ঝাঁঝরা এরিয়া অফিসের গেট ও ক্ষুদিরাম বসু স্টেডিয়ামের প্রবেশদ্বারে হিন্দিতে লেখা আছে হোডিং। অবিলম্বে সেই হোডিং খুলে পরিবর্তে বাংলায় হোর্ডিং লেখার দাবিতে এদিনের বিক্ষোভ বলে জানান তিনি । বিক্ষোভ শেষে দাবির সমর্থনে এরিয়া অফিসের জেনারেল ম্যানেজারের হাতে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। অক্ষয়বাবু জানান ১৫ দিন সময়সীমা দেওয়া হয়েছে। এর মধ্যেই হিন্দিতে লেখা হোডিং খুলে বাংলায় লেখা হোডিং লাগাতে হবে। তা নাহলে সংগঠনই এই কাজ করবে বলে জানান তিনি ।বিষয়টি নিয়ে এরিয়া জেনারেল ম্যানেজারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 221
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN