+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মায়াবাজার রেলগেটের কাছ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

Ad Image
Ad Image

মায়াবাজার রেলগেটের কাছ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

admin July 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ

দুর্গাপুরের মায়াবাজার রেল কেবিনের কাছে রেলগেটের ধার থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়, আর এই মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। এটি কি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? তবে যুবকের পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে।

পরিবার সুত্রে জানা গেছে, মায়াবাজার বিজয় নগর এলাকার বাসিন্দা ওই যুবক সিন্টু সিং(২৯) পরিবহন ব্যবসার সাথে যুক্ত ছিল। শনিবার অর্থাৎ গতকাল রাতে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর আজ অর্থাৎ রবিবার সকালে রেললাইনের ধার থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে রেলপুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পরিবারের তরফে খুনের অভিযোগ আনে।

স্থানীয় সুত্রে জানা গেছে সিন্টু নানা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। লোহা চুরির নামে ওয়াড়িয়া দাঁড়িতে অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সুত্র মারফত জানা গেছে আরো বেশ কয়েকটি থানাতেও ওই যুবকের নামে অভিযোগ রয়েছে। স্থানীয়দের সন্দেহ লোহা চুরির ঘটনার কারনে সম্ভবতঃ খুন হতে হয়েছে ওই যুবককে। তবে পুলিশ ওই যুবকের মৃত্যুর সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে।

Post Views: 2,459
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN