+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন দেহ, চাষের জমিতেই মর্মান্তিক মৃত্যু কৃষকের

Ad Image
Ad Image

ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন দেহ, চাষের জমিতেই মর্মান্তিক মৃত্যু কৃষকের

admin June 26, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ২৬জুনঃ

অপূর্ণই থেকে গেলো এবারের আমন চাষ। জমিতে লাঙ্গল দিতে গিয়ে ট্রাক্টারের ফালে জখম হয়ে মৃত্যু হলো এক কৃষকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর নেড়ে বালিবাঁধ এলাকায়। মৃত ওই কৃষকের নাম সুভাষ মাল (৩২)। ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন মৃত কৃষক।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত সুভাষ এদিন গ্রামেরই বাসিন্দা অর্ণব মাহাতোর ট্রাক্টর নিয়ে এদিন বেলা বারোটা নাগাদ নিজের জমিতে লাঙ্গল চালাচ্ছিলেন। সেই সময় ওই ব্যাক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ।  স্থানীয় বাসিন্দারা জানান মদ্যপ অবস্থাতেই সুভাষ ট্রাক্টারের চালকের পাশে বসে ছিল। চালক বার বার তাকে নীচে নামার অনুরোধ করে সে নীচে নামলেও আবার ট্রাক্টারের উপর উঠে পড়ে। এরপর ফের  ট্রাক্টার থেকে নামতে গিয়ে সুভাষের পরনের লুঙ্গি তারই অসাবধানবশত ট্রাক্টরের ফালে আটকে যায়। সঙ্গে সঙ্গে ট্রাক্টারের ফালের মধ্যে সে পেঁচিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এই মর্মান্তিক ঘটনার পরই চালক বেপাত্তা হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷  উদ্ধার করে নিয়ে যায় ঘাতক ট্রাক্টারটিকেও৷ অকস্মাৎ এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post Views: 1,778
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN