+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন সার্কিট হাউসের

Ad Image
Ad Image

দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন সার্কিট হাউসের

admin December 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ডিসেম্বরঃ

জেলা সফরে বেরিয়ে আজ পশ্চিম মেদিনীপুরে পৌঁছোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামীকাল সেখানে তার সভা রয়েছে। এরপর এই সফরে আগামী মঙ্গলবার তিনি আসছেন পশ্চিম বর্ধমান জেলায়। রানীগঞ্জে সভা করার পর দুর্গাপুরে নব নির্মিত সার্কিট হাউসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে শিল্পনাচলে এখন সাজো সাজো রব। সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে সিটিসেন্টারের এই নব নির্মিত সার্কিট হাউসটিকে। প্রশাসন সুত্রে এও জানা গিয়েছে কর্মসূচী অনুযায়ী সেদিন ভগৎ সিং ক্রীড়াঙ্গনে হেলিকপ্টারে করে এসে নামবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে যাবেন সার্কিট হাউসে। ফলে সিসিটিভি বসিয়ে চলছে জোর নজরদারি। রবিবার সকালে ভগৎ সিং ক্রীড়াঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে মখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ দল।

প্রসঙ্গতঃ ২০১৭ সাল থেকে এই সার্কিট হাউস নির্মানের কাজ শুরু হয়েছিল। েই সার্কিট হাউসটি নির্মানে খরচ হয়েছে প্রায় সাড়ে সাত কোটি। এতদিন দুর্গাপুরে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করতেন হয় দুর্গাপুর ইস্পাত কারখানার গেস্ট হাউসে কিংবা কিংবা সিটিসেন্টারের একটি বেসরকারী পান্থশালায়। কিন্তু এবার থেকে সিটিসেন্টারে রাজ্য সরকারের এই নিজস্ব সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। সেদিন ওই সার্কিট হাউসে থেকেই মূলতঃ ভবনটির উদ্বোধন করবেন তিনি।

Post Views: 3,328
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN