+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মন্দারমনি থেকে দুর্গাপুরে এসে পৌঁছোলো সমর, কৌশিক, ঋত্বিকের মরদেহ

Ad Image
Ad Image

মন্দারমনি থেকে দুর্গাপুরে এসে পৌঁছোলো সমর, কৌশিক, ঋত্বিকের মরদেহ

admin July 18, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৮ জুলাই:

বাড়ি থেকে বেরিয়ে ছিলেন আনন্দ করতে, কিন্তু এভাবে যে কাঁচবন্দি হয়ে ফিরতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি সমর, কৌশিক কিংবা ঋত্বিকের পরিবার। বুধবার রাতে তিনজনের মরদেহ এসে পৌঁছোলো দুর্গাপুরে নিজের নিজের বাসভবনে। এরপর রাতেই তাদের শেষকৃত্য সম্পন্ন হল বীরভানপুর মহাশ্মশানে।
গত রবিবার তিনজন বন্ধুর সাথে মন্দারমনি বেড়াতে গিয়েছিলেন এস এন বোস রোডের বাসিন্দা সমর চক্রবর্তী(৩৯), ভিড়িঙ্গীর ধর্মরাজতলার বাসিন্দা কৌশিক মন্ডল২৯) ও মহিষ্কাপুর প্লটের বাসিন্দা ঋত্বিক গড়াই(২১)। মঙ্গলবার সকালে তিন বন্ধু মিলে সমুদ্রে স্নানে নামেন। কিন্তু স্নানে নেমেই তলিয়ে যান তিনজনে। খবর পেয়ে আসে মন্দারমনি থানার পুলিশ। উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। সমর ও কৌশিককে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও খোঁজ মিলছিলো না ঋত্বিকের। পরে ঋত্বিকের মৃতদেহও উদ্ধার হয়।
বুধবার রাত ২টো নাগাদ অ্যাম্বুলেন্সে করেই তিনজনের দেহ নিয়ে আসা হয় দুর্গাপুরে। সমর, কৌশিক, ঋত্বিকের মরদেহ দুর্গাপুরে পৌঁছোতেই প্রতিবেশিদের ভিড় উপচে পড়ে। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।

Post Views: 888
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN