+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে কোলিয়ারীর জলাশয়ে ভেসে উঠল যুবকের মৃতদেহ

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে কোলিয়ারীর জলাশয়ে ভেসে উঠল যুবকের মৃতদেহ

admin March 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০মার্চঃ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষজন যখন কার্যত নিজেদের ঘরবন্দী করে রেখেছে সেখানে আজ অর্থাৎ সোমবার সাত সকালে কোলিয়ারী চত্বরে একটি জলাশয়ে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের  পান্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহি কোলিয়ারী এলাকায়। মৃতের নাম বাপি হাজরা(৩৮)।

কোলিয়ারি ম্যানেজার ওমপ্রকাশ চৌরাশিয়া জানান যে, আজ সকাল ৮টা নাগাদ বাপি হাজরা নামে হাজরা পাড়ার বাসিন্দা ওই যুবকের মৃতদেহ জলাশয়ে ভাসতে দেখেন কোলিয়ারীর শ্রমিকরা। ওই ব্যাক্তি ইসিএলের কর্মী নন। তাই কোলিয়ারীর ভেতরে তিনি এলেন কি করে তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয় থানায়। পান্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেকে ওই যুবকের আত্মীয় পরিজনরা মৃতদেহ তুলতে বাধা দেয়। তারা ইসিএল কর্তৃপক্ষের কাছে ২লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে। এদিকে কর্তৃপক্ষের বক্তব্য যে ওই যুবক কিন্তু ইসিএল কর্মী নয় তাই ক্ষতিপূরণ দেওয়ার কোনো দায় কর্তৃপক্ষের উপর বর্তায় না। শেষ পাওয়া খবরে তখনও পর্যন্ত্য মৃতদেহ ঘটনাস্থলে রেখেই দুপক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে।

তবে স্থানীয় সুত্রে জানা গেছে, ওই যুবক মৃগী রোগী ছিলেন।

Post Views: 917
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN