+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের পানীয় জলে লাগল রাজনৈতিক রং

Ad Image
Ad Image

দুর্গাপুরের পানীয় জলে লাগল রাজনৈতিক রং

admin July 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬জুলাইঃ

দুর্গাপুরের পানীয় জল নিয়ে এবার রাজনৈতিক তরজা তুঙ্গে। দুর্গাপুর নগর নিগম যে পানীয় জল পান করাচ্ছে শহরবাসীদের সেই জলই পান করছে কেন্দ্রীয় সংস্থা সিএমইআরআই এর দুর্গাপুর শাখার আবাসিকরাও। সেই জলে মিলেছে ব্যাকটেরিয়া এমনটাই দাবি করছে এই সংস্থা। কিন্তু তাদের এই দাবি মানতে নারাজ দুর্গাপুর নগর নিগম। জলদপ্তরের মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী বলেন যে, দুর্গাপুর নগর নিগম থেকে প্রতিদিন পুরো শহরে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ দুশ’ লক্ষ গ্যালন জল পান করছেন। একজনেরও আজ পর্যন্ত্য ডায়েরিয়া বা কোনো পেটের সমস্যা হয়নি। সিএমআরআইকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের কেউ কি জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তখন তাঁরা জানান যে তাদের কেউ এখনও পর্যন্ত্য এই জল খেয়ে অসুস্থ হননি। আসলে ওই সংস্থার কয়েকজন আধিকারিক বিজেপির হয়ে কথা বলছেন। আমি তাদের কথা মানতে নারাজ। আমি দেখব সাধারন মানুষের অসুবিধা হচ্ছে কিনা। সাধারন মানুষ যদি বলেন তাহলে আমরা সেটা অবশ্যই দেখব।

মেয়র পারিষদের এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন যে, জলের আরেক নাম জীবন। নিশ্চয়ই জলের কোনো সমস্যা হয়েছে বলেই সি এম ই আর আই থেকে এই অভিযোগ করছেন। দুর্গাপুর নগর নিগম সেই বিষইয়টি নিয়ে না ভেবে কেন্দ্র সরকারকে তেনে এনে তাঁকে দাগ লাগানো বা তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। আসলে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে,হার নিশ্চিত জেনেই এখন সব কিছুতে বিজেপির ভুত দেখছে। ভুত না দেখে বরং কি সমস্যা হয়েছে সেদিকে নজর দেওয়া উচিত। আসলে দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই বেড়ে গেছে যে কে কোন কাজটা দেখবে তা নিয়ে নিজেদের মধ্যে তৈরী হচ্ছে সমস্যা।

Post Views: 1,530
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN