+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ছটপুজো দেখতে এসে অসুস্থ কিশোরী, পাঠানো হল হাসপাতালে

Ad Image
Ad Image

ছটপুজো দেখতে এসে অসুস্থ কিশোরী, পাঠানো হল হাসপাতালে

admin November 7, 2024

আমার কথা, কাঁকসা, ৭ নভেম্বর:

প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে পানাগড় বাজারের রেল পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুরে ছট পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষ্যে এদিন বিকাল থেকে হাজার হাজার ভক্ত পুকুরে পুজো দিতে ভিড় করেন। কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আগে থেকেই গোটা এলাকা জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছিল। কাঁকসা থানার পুলিশ কর্মীদের সাথে মোতায়েন ছিল রেল পুলিশের অধিকারিকরাও।বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। খোলা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। এদিন ছট ঘাটে পুজো দেখতে এসে বিকাল সাড়ে ৪টা নাগাদ অসুস্থ হয়ে পড়ে এক কিশোরী। শিল্পা ডোম নামের ওই কিশোরীকে ছট পুজো কমিটির সদস্যরা ও কাঁকসা থানার পুলিশ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই কিশোরীর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।

Post Views: 507
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN