+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বনদপ্তরের ঘর ভেঙ্গে প্রাসাদোপম বাড়ি! অভিযুক্ত তৃণমূল নেতা

Ad Image
Ad Image

বনদপ্তরের ঘর ভেঙ্গে প্রাসাদোপম বাড়ি! অভিযুক্ত তৃণমূল নেতা

admin August 5, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৫ আগস্ট:

বন দফতরের কোয়ার্টার ভেঙে প্রাসাদোপম বাড়ি তৈরীর অভিযোগ বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন সহ সভাধিপতির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার প্রাক্তন সহ-সভাপতির। অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস বন দফতরের।
ছিল বন দফতরের কোয়ার্টার। রাতারাতি সেই কোয়ার্টার দখল করে গুঁড়িয়ে দিয়ে সেখানে তৈরী হয়েছে বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা তথা প্রাক্তন সভাধিপতির প্রাসাদোপম বাড়ি।
এমন অভিযোগকে কেন্দ্র করেই এখন বাঁকুড়ার রানীবাঁধের রাজনীতি উথালপাথাল। অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন দফতরের।
বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের দাপুটে নেতা হিসাবে পরিচিত গৌর চন্দ্র টুডু। পেশায় প্রাথমিক শিক্ষক গৌর চন্দ্র টুডু বর্তমানে তৃণমূলের ব্লক সহ সভাপতি পদে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের এস টি শাখার জেলার দায়িত্বেও ছিলেন। গৌর চন্দ্র টুডুর স্ত্রী বিভাবতী টুডুও পেশায় প্রাথমিক শিক্ষক। বাম আমলে দীর্ঘদিন তিনি বাঁকুড়া জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন। জেলা পরিষদে পালা বদলের পর তিনি সহ সভাধিপতির দায়িত্ব পান। বর্তমানে তিনি বাঁকুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য। বাঁকুড়া জেলার জঙ্গলমহলের শাসক দলের এমন হাই প্রোফাইল দম্পতির বিরুদ্ধেই উঠেছে মারাত্মক অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী বারেবারে বে আইনি দখলদারি উচ্ছেদ নিয়ে কঠোর অবস্থানের নির্দেশ দিচ্ছেন পুরসভাগুলিকে। বে আইনি দখলদারি তুলতে গিয়ে বন দফতরের আধিকারিকরা রাজ্যের মন্ত্রীর রোষে পড়া নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল সেই সময় রানীবাঁধের ওই হাই প্রোফাইল তৃণমূল নেতা দম্পতির বিরুদ্ধেই উঠেছে বন দফতরের কোয়ার্টার গুঁড়িয়ে দিয়ে সেই জায়গা দখল করে প্রাসাদোপম বাড়ি তৈরীর অভিযোগ।
স্থানীয়দের দাবি বছর কয়েক আগে বিশ্বকর্মা পুজোর দিন ওই নেতা দম্পতির নির্দেশে শাবল গাঁইতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বন দফতরের একটি কোয়ার্টার। স্থানীয়দের অভিযোগ কোয়ার্টার ভাঙার শব্দ যাতে এলাকার মানুষের নজর না কাড়ে সেজন্য ওই দিন কোয়ার্টারের সামনে সশব্দে বাজানো হয় ডিজে বক্স। বাঁকুড়া ঝিলিমিলি রাজ্য সড়কের পাশেই থাকা ওই কোয়ার্টার ভেঙে বন দফতরের জায়গা দখল করে তৃণমূল নেতা দম্পতি রাতারাতি ওই জায়গায় নিজের প্রাসাদোপম বাড়ি তৈরী করান বলে অভিযোগ। বিরোধী বামেদের দাবী বিষয়টি নিয়ে বারেবারে বন দফতরকে জানানো হলেও অজানা কারনে বন দফতর বিষয়টি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। দ্রুত ওই তৃণমূল নেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামেরা।
অভিযুক্ত তৃনমূল নেতা গৌর চন্দ্র টুডু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবী কোনো কোয়ার্টার ভাঙা হয়নি। নিজের মালিকানাধীন জায়গায় নিয়ম মেনে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়েই বাড়িটি তৈরী করা হয়েছে। উদ্যেশ্যপ্রণোদিতভাবে তাঁদের কালীমালিপ্ত করতেই এখন এমন অভিযোগ তোলা হচ্ছে। এলাকার তৃনমূল নেতৃত্বের দাবী ঘটনাটি তাঁদের জানা নেই। বিষয়টি বন দফতর নিশ্চয়ই তদন্ত করবে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তিনি যত বড়ই নেতা হোন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। বন দফতর জানিয়েছে অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 777
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN