+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর পুলিশের মানবিক মুখ, মানসিক ভারসাম্যহীন মেয়েকে ফিরে পেলেন পরিবার

Ad Image
Ad Image

দুর্গাপুর পুলিশের মানবিক মুখ, মানসিক ভারসাম্যহীন মেয়েকে ফিরে পেলেন পরিবার

admin January 15, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫জানুয়ারীঃ

পুলিশের মানবিকতা সাথে তৎপরতায় এক মানসিক ভারসাম্যহীন মেয়েকে ফিরে পেলেন তার পরিবার। হারিয়ে যাওয়া নিজের মেয়েকে ফিরে পেয়ে খুশি দুর্গাপুরের পলাশডিহার আদিবাসী পাড়ার খান্ডু টুডু ও রানী টুডু।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিউটাউনশিপ থানার একটি টহলরত গাড়ি ওই থানা এলাকাগুলিতে টহল দিচ্ছিল। সন্ধ্যে ৭টা নাগাদ শিবমন্দির এলাকার কয়েকজন বাসিন্দা ওই গাড়িতে কর্তব্যরত পুলিশকে জানান যে, মানসিক ভারসাম্যহীন একটি বিবাহিত মেয়েকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এরপর পুলিশ ওই মেয়েটিকে প্রথমে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ওই মেয়েটির একটি ছবি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় যাতে মেয়েটির পরিবারের কাছে খবরটি পৌঁছোয়। এরপর পলাশডিহার আদিবাসী পাড়ার বাসিন্দা বামনি মুর্মু(২৫) নামে ওই মেয়েটির পরিবারের নজরে আসে ছবিটি। এরপর তাঁরা নিউটাউনশিপ থানায় যোগাযোগ করেন। যান থানাতেও। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ করে যখন বুঝতে পারে যে রানী টুডু ও খান্ডু টুডুর মেয়ে এই বামনি মুর্মু। তখন তাদের হাতে বামনিকে তুলে দেওয়া হয়।

বামনিকে ফিরে পেয়ে খুশী ওই আদিবাসী পরিবারটি নিউটাউনশিপ থানার পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেন না। বলেন নিউটাউনশিপ থানার পুলিশের কারনেই আজ তাঁরা তাদের হারিয়ে যাওয়া এই মানসিক ভারসাম্যহীন মেয়েকে ফিরে পেয়েছেন। হয়ত কোনো বিপদও হয়ে যেতে পারতো। কিন্তু পুলিশের তৎপরতায় আজ তাঁরা তাদের মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন।

Post Views: 1,190
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN