+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অনুব্রতর কু-কথার প্রভাব এবার দুর্গাপুরে বহুরূপীর মধ্যেও

Ad Image
Ad Image

অনুব্রতর কু-কথার প্রভাব এবার দুর্গাপুরে বহুরূপীর মধ্যেও

admin June 6, 2025

আমার কথা, দুর্গাপুর, ৬ জুনঃ

বর্তমানে রাজ্য রাজনীতে বহু চর্চিত বিষয় বীরভুমের তাবড় নেতা অনুব্রত মণ্ডলের বোলপুরের আইসিকে কু কথা বলা। বিভিন্ন মহলে এই বিষয়টিই এখন সব থেকে বড় আলোচ্য বিষয়। প্রভাব পড়েছে বিভিন্ন মহলে। এর প্রভাব যে সাধারণ মানুষের মধ্যে কতটা পড়েছে তা বোঝা গেল একজন বহুরূপীর কথাতেও।

দেবদাস দাস বৈরাগ্য, বীরভুমের জয়দেব কেন্দুলীতে থাকেন। পেশায় একজন বহুরূপী। তিনি বর্তমানে সরকারের থেকে শিল্পী হিসেবে ভাতাও পান। সেই বহুরূপীও সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন। শুক্রবার দুর্গাপুরের মুচিপাড়ায় একটি লতারির দোকানে লটারির টিকিট কাটছিলেন একজন পুলিশকর্মী। তাঁর কাছে আর্থিক সাহায্য চান দেবদাসবাবু। তখন সেই পুলিশকর্মী তাঁকে ভেক না ধরে কাজ করে রোজগার করতে বলেন। তখন দেবদাসবাবু বলেন, “ভিক্ষে করে খাচ্ছি অনুব্রতর মতো চুরি করে তো খাচ্ছি না। তাঁকে তো তোওমরা কিছু করতে পারছো না। পারলে তাঁকে জেলে ভরো। তোমাদের এতবড় অপমান করলো অনুব্রত, তাঁকে তো তোমরা কিছু করতে পারছো না। পুলিশ আমাদের হুমকি দেয়। কাল আমরাও গাল দেবো পুলিশকে, এরপর শরীর খারাপের নোটিশ দিয়ে দেবো তাহলে আমরাও ছাড় পেয়ে যাবো। যে শাসনকর্তা সেই গাল দিচ্ছে, তাহলে আমাদের গাল দিতে কি অসুবিধা। যদি অনুব্রতকে ধরে জেলে ভরে দিতে পারতেন তাহলে বুঝতাম। সবার জন্য এক নিয়ম হওয়া উচিত।”।

একজন বহুরূপীর এহেন কথাবার্তা নিমেষে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। একু কেউ এই কথার যেমন মজা নিচ্ছেন তেমনই আবার অনেকেই আঁতকেও উঠছেন।

Post Views: 1,180
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN