+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নেত্রীর নির্দেশের পর ‘ভুয়ো ভোটার’ চিহ্নিত করতে উদ্যোগ জেলা সভাপতির

Ad Image
Ad Image

নেত্রীর নির্দেশের পর ‘ভুয়ো ভোটার’ চিহ্নিত করতে উদ্যোগ জেলা সভাপতির

admin February 28, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারীঃ

বৃহস্পতিবার কলকাতায় দলীয় সমাবেশে ভোটার তালিকা নিয়ে দলের নেতাকর্মীদের সতর্কবার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিজেপি অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নেত্রীর বার্তার পরেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে তৎপর হলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার এই বিষয়ে দলীয় নেতৃত্বের সাথে দুর্গাপুর ও আসানসোল জেলা অফিসে পৃথক দুইটি বৈঠক করেন। দুর্গাপুর জেলা অফিসে ভোটার তালিকা নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর, দুর্গাপুর ফরিদপুর, অন্ডাল, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভার নেতা কর্মীরা। অন্যদিকে আসানসোল জেলা কার্যালয়ে বৈঠকটি হয় আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, জামুরিয়া, বারাবনি সহ জেলার অন্যান্য বিধানসভা গুলি নিয়ে। আসানসোল জেলা কার্যালয়ে বৈঠকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, অভিজিৎ ঘটক সহ অন্যরা । নরেন বাবু বলেন হরিয়ানা, দিল্লির ভোটার তালিকায় বিজেপি অন্য রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে ছিল। এই রাজ্যও তারা একই কাজ করতে তৎপর হয়েছে বলে দলনেত্রী সতর্ক করেছেন। তাই ভুয়ো ভোটার ধরতে বিশেষ তৎপরতা নেওয়া হয়েছে বলে জানান নরেন বাবু।

Post Views: 554
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN