+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   আরজি কর হাসপাতাল কান্ডের প্রতিবাদে কর্মবিরতিতে বাঁকুড়া সম্মিলনীর জুনিয়র চিকিৎসকরা

Ad Image
Ad Image

আরজি কর হাসপাতাল কান্ডের প্রতিবাদে কর্মবিরতিতে বাঁকুড়া সম্মিলনীর জুনিয়র চিকিৎসকরা

admin August 10, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ১০ আগস্টঃ

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যের বহু হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি ডাক দিয়েছেন, ফলে বিপাকে রোগীরা।
চিকিৎসক তরুণীর রহস্যমৃত্যু! আরজি কর-কাণ্ডের প্রকৃত তদন্তের দাবিতে সামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসকরা। শনিবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু করল জুনিয়ার চিকিৎসকরা। এদিন সকাল থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ। শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু রেখে আউটডোর ও ইনডোর পরিষেবাতে কর্মবিরতির ডাক দেন তাঁরা। এই কর্মবিরতিতে পিজিটি, ইনটার্ন ও হাউস স্টাফরা যোগ দিয়ে মেডিক্যাল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

পাশাপাশি আরজি কর হাসপাতালেও শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে হাসপাতাল চত্বরে মিছিল বার করেছেন তাঁরা। এছাড়াও ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয় জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনার কর্মবিরতিতে ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। বন্ধ আউটডোর পরিষেবা। বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে পথে নেমেছে হাজার হাজার আন্দোলনকারী।
জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির জেরে বন্ধ এসএসকেএম হাসপাতালে বহিঃবিভাগ। এর ফলে দূর দুরান্ত থেকে আশা রোগীদের টিকিট দেওয়া হলেও, কর্ম বিরতির জেরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ওপিডি বিভাগের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা সমস্ত রোগীদের বের করে দেন। হাসপাতালে আসে রোগীদের উদ্দেশ্য় বলা হচ্ছে, আজ কোনও ডাক্তার আসবেন না। কোনও রোগী দেখা হবে না। এই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে চরম সমস্যায় পড়ছে রোগী ও রোগীর পরিবার। ওপিডির পাশাপাশি বন্ধ, ইউএসজি এক্স-রে বিভিন্ন ল্যাবটরী বিভাগ।

আন্দোলনকারীরা দাবি, অবিলম্বে এই ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে। না হলে তাঁরা কোনওরকম কাজ করবেন না। পরিষেবাও বন্ধ থাকবে। আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় ভুগছেন বলে জানিয়েছেন। আরজি কর-কাণ্ডের প্রভাব পড়েছে শহরের অন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে। সেই অনুযায়ী রাজ্য়ের সমস্ত সরকারি বা বেসরকারি হাসপাতালের কর্মীরা একত্রিত হয়েছে এই বিক্ষোভ সম্মেলনে। কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
গতকাল অর্থাৎ শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজের জুনিয়ার চিকিৎসকদের মধ্যে। এদিন সকাল থেকে সেই ক্ষোভেরই বহি:প্রকাশ ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। এমার্জেন্সি পরিষেবায় কাজে যোগ দিলেও আউটডোর ও ইনডোর পরিষেবা ক্ষেত্রে এদিন কাজে যোগ না দিয়ে তাঁরা মেডিক্যাল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

জানা গিয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ২৪ জন পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেনি, ২৭০ জন ইনটার্ন ও ৬০ জন হাউস স্টাফ এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি একটাই, অবিলম্বে আর জি করে চিকিৎসক ছাত্রীর রহস্যমৃত্যুর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়ার চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুনিয়ার চিকিৎসকদের এই কর্মবিরতি জেরে মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরী হয়েছে।

Post Views: 943
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN