+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মলানদিঘির করোনার বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন শেষ তিনজন রোগী সুস্থ হয়ে ফিরে গেলেন বাড়ি

Ad Image
Ad Image

মলানদিঘির করোনার বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন শেষ তিনজন রোগী সুস্থ হয়ে ফিরে গেলেন বাড়ি

admin April 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০এপ্রিলঃ

ফের খুশীর খবর পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের জন্য। কমলা জোন থেকে সবুজ জোনের দিকে এক ধাপ এগিয়ে গেল এই জেলা। মলানদিঘির করোনার বিশিষ্ট হাসপাতালে যে তিনজন রোগী ভর্তি ছিলেন তাঁরা আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। এদের মধ্যে রয়েছেন দুজন পূর্ব বর্ধমান জেলার বাদুলিয়ার বছর তেতাল্লিশের এক ব্যাক্তি ও তাঁর নয় বছরের মেয়ে ও তৃতীয় জন পশ্চিম বর্ধমানের আসানসোলের নরুদ্দিন রোডে বছর উনপঞ্চাশের এক মহিলা বাসিন্দা। প্রশাসন সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৯ তারিখে পূর্ব বর্ধমান থেকে করোনার উপসর্গ নিয়ে মলানদিঘির ওই হাসপাতালে ভর্তি হন এক ব্যাক্তি। সেখানে চিকিৎসা চলাকালীন পর পর দুবার ওই ব্যাক্তির লালারসের নমুনা আই সি এম আর এর কলকাতা শাখায় পাঠায়। আর দুবারই রিপোর্ট নেগেটিভ আসে। পাশাপাশি এরপর ২৪এপ্রিল ওই ব্যাক্তির নয় বছরের মেয়ে করোনার উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়। তাঁকে চিকিৎসাধীন রেখে নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও নেগেটিভ আসে। অপরদিকে এই জেলারই আসানসোল থেকে ২১এপ্রিল এই মহিলাকে করোনায় আক্রান্ত হওয়ার কারনে মলানদিঘির এই হাসপাতালে পাঠানো হয়। সেই মহিলার লালারসের নমুনা পরীক্ষা করার পর হাসপাতাল থেকে জানানো হয় যে ওই মহিলার লালারসে আর কোনো করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি। স্বভাবতি হাসপাতাল থেকে ওই তিনজন রোগীকে করোনা মুক্ত ঘোষণা করে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। আজ ওই তিনজন রোগী আজ হাসপাতাল থেকে নিজেদের পরিজনের মাঝে ফিরে গেলেন।

করোনা সংক্রমণ এড়াতে রাজ্য তথা সারা দেশ এখন লকডাউন, আর এই লকডাউনে সকল মানুষজনকে করোনা মোকাবিলা করতে ঘরে থাকার আবেদন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তারপরেও রাজ্য সহ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর এই সংক্রমণের কারনে রাজ্যের বিভিন্ন জেলাকে তিনটে জোনে ভাগ করে দিয়ে সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে পশ্চিম বর্ধমান জেলা কমলা জোন হিসবে চিহ্নিত হয়েছে। এরপর থেকে জেলা প্রশাসন কমলা জোন থকে কত তাড়াতাড়ি সবুজ জোনে যেতে পারে সেই লক্ষ্যে তৎপর। আর এই সবুজ জোনের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল পশ্চিম বর্ধমান জেলা। আপাতত মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতাল যে তিনজন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন তাঁরা আজ সম্পূর্ন সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে গেলেন। স্বভাবতইঃ এখন ওই হাসপাতালে নেই আর কোনো করোনায় আক্রান্ত রোগী বলে প্রশাসন সুত্রে জানা গেছে।

Post Views: 4,485
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN