+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে খনি অঞ্চলে গৃহশিক্ষকদের আর্থিক সহায়তা দিলেন বিধায়ক

Ad Image
Ad Image

লকডাউনে খনি অঞ্চলে গৃহশিক্ষকদের আর্থিক সহায়তা দিলেন বিধায়ক

admin May 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ

করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন আর এই লকডাউনের জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন সমাজের নানা স্তরের মানুষজন। বন্ধ হয়েছে অনেকেরই রুজি রোজগার। সামাজিক দুরত্বের কারনে বন্ধ রয়েছে গৃহশিক্ষকতা, আর সেই কারনেই আর্থিক সংকটের মুখে গৃহশিক্ষকেররা। তাদের কথা চিন্তা করে এবার গৃহশিক্ষকদের সাহাযার্থে এগিয়ে এলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। আজ সোমবার  হরিপুর কোলিয়ারির শ্রমিক সংগঠনের অফিসে এলাকার ২০৩ জন গৃহশিক্ষককে আর্থিক সহায়তা দেন তিনি।

করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলছে লকডাউন । নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বন্ধ রয়েছে দোকান, বাজার ,হাট ,শিল্প-কলকারখানা । এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বন্ধ রয়েছে প্রাইভেট টিউশন। তাই অন্যান্যদের মত আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন গৃহশিক্ষকরাও। তাদের পাশে তাই দাঁড়াতে দেখা গেল বিধায়ককে। শিক্ষকদের পক্ষে মহেশ মন্ডল জানান “লক ডাউনের কারণে বন্ধ  রয়েছে প্রাইভেট টিউশন পড়ানো। যেহেতু টিউশন পড়ানোই তাদের একমাত্র জীবিকা, তা বন্ধ থাকায় আর্থিক সমস্যা দেখা দিয়েছে শিক্ষকদের পরিবারগুলিতে। তাই মাননীয় বিধায়ক এর কাছে আমরা আবেদন জানিয়ে ছিলাম সাহায্যের। তিনি  সাড়া দেওয়ায় আমরা তার কাছে কৃতজ্ঞ।”

Post Views: 1,675
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN