+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভোট বয়কটের ডাকে দুর্গাপুরের প্রশাসনিক ভবনে পড়ল পোস্টার

Ad Image
Ad Image

ভোট বয়কটের ডাকে দুর্গাপুরের প্রশাসনিক ভবনে পড়ল পোস্টার

admin March 31, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১মার্চঃ

সপ্তম দফায় ভোট পশ্চিম বর্ধমান জেলায় আর আজ বুধবার থেকে শুরু হল এই জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। সেই কারনে দুর্গাপুরের প্রশাসনিক ভবন চত্বরে বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ এরই মধ্যে এদিন এই ভবনের নিচেই ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ল। পোস্টার সৌজন্যে সিপিআই(এমএল)। লাল কালিতে ছাপা সেই সমস্ত পোস্টার কে বা কারা লাগিয়েছে তা অবস্য জানা যায়নি। কিন্তু কঠোর নিরাপত্তা সত্বেও কি করে এভাবে পোস্টারে লাগানো হল তা নিয়েও উঠছে প্রশ্ন। ছড়িয়েছে চাঞ্চল্যও। তবে খবর পাওয়ার পর প্রশাসনের তরফে তড়িঘড়ি পোস্টারগুলি খুলে ফেলা হয়।

এ বিষয় রিটার্নিং অফিসার অর্ঘপ্রসূন কাজি বলেন, “ভোট বয়কতের ডাক দিয়ে কিছু পোস্টার পড়েছে এটা ঠিক তবে কে বা কারা এই পোস্টার পড়েছে সেই বিষয়ে আমি তদন্তের নির্দেশ দিয়েছি। যদি বেআইনি কিছু ব্যাপার এর পেছনে থেকে থাকে তাহলে থানায় অভিযোগ দায়ের করা হবে।”

Post Views: 1,608
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN