+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   বর্ধমান মেডিক্যাল হাসপাতাল থেকে পালালো বিচারাধীন কয়েদি

Ad Image
Ad Image

বর্ধমান মেডিক্যাল হাসপাতাল থেকে পালালো বিচারাধীন কয়েদি

admin May 25, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ২৫মেঃ

বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারের ২৫জন কয়েদিকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখান থেকে পালিয়ে গেল একজন কয়েদি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। বর্ধমান সদর উত্তরের মহুকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন,” বুধবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারের একজন কয়েদি মিসিং হয়েছে। জেল কর্তৃপক্ষকে বর্ধমান থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।”
হাসপাতাল সুপার স্বপন কুমার রায় জানিয়েছেন,” বুধবার ২৫জন কয়েদিকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে একজন কয়েদি যার নাম গৌরব কুমার সে পালিয়েছে। আরো একজন পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলে পুলিশ। তারা এই ব্যাপারে বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন। ”
জেল পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক কয়েদিকে হাসপাতালের আউটডোরে সার্জারি বিভাগে নিয়ে যাওয়ার কথা ছিল। প্রিজনভ্যান থেকে নামাবার সময় পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসানসোল জেলের বন্দী গৌরব কুমার। জেল সূত্রে জানা গেছে, গৌরব কুমারকে চিকিৎসার জন্য আসানসোল থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল। এদিন ২৫জন বন্দির সঙ্গে গৌরব কুমারকেও বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পালিয়ে যায় সে।

Post Views: 1,032
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN