+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবৈধ বালি কারবারে যুক্ত থাকার অভিযোগে কাঁকসায় গ্রেফতার উপপ্রধানের ছেলে

Ad Image
Ad Image

অবৈধ বালি কারবারে যুক্ত থাকার অভিযোগে কাঁকসায় গ্রেফতার উপপ্রধানের ছেলে

admin February 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৫ফেব্রুয়ারীঃ

বেআইনিভাবে কয়লা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন পঞ্চায়েতের উপপ্রধানের ছেলেও রয়েছে বলে অভিযোগ উঠছে। ধৃতদের আদালতে তোলা হয়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ১৪টি লরিতে করে অবৈধভাবে বালি পাচার করার সময় গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ। লরি সহ প্রথমে ১৩জন লরির চালককে আটক করে পুলিশ। এদের জেরা করে একটি অবৈধ বালিঘাটের মালিক ফিরু খানের সন্ধান পায়। সাথে এই ফিরু খানকে অবৈধ কারবারে সাহায্য করার অভিযোগে নাম জড়ায় বনকাটি পঞ্চায়েতের উপপ্রধান ছেলে সেখ কিরনের। নাম পাওয়া যায় ননি সাহা নামে আরো এক ব্যাক্তির। এরা দুজনে বালির প্যাড ইস্যুর সাথে যুক্ত বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে পুলিশ নকল চালান, দুটি গাড়ি, মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ উদ্ধার করেছে । । পুলিশ এদের সকলকেই গ্রেফতার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। বিচারক অভিযুক্তদের ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “চালানগুলি যে নকল তা বাঁকুড়া জেলা ভূমি সংস্কার দপ্তরকে দেখানোর পর জানা গিয়েছে। আমরা জেরা চালাচ্ছি। জানার চেষ্টা চলছে এই নকল চালান কারা তৈরী করছে। খুব তাড়াতাড়ি তাদের হদিশ মিলবে বলে আমরা আশাবাদী। আর আমাদের এরকম অভিযান আরো চলবে। এরকম হয়ত আরো অনেকেই ধরা পড়বে।

অবৈধ বালি কারবারের এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা রমন শর্মা বলেন, যত তোলাবাজি যত মাফিয়াগিরি সব তৃণমূলের প্রশয়ে হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশয়ে এই রাজ্যে মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এর আগেও এভাবে নকল চালান সহ অবৈধ বালিগাড়ি ধরা পড়েছে কিন্তু উচ্চনেতৃত্বের হস্তক্ষেপের জন্য তাঁরা ছাড়া পেয়ে যাচ্ছে।

অপরদিকে, তৃণমূলের পক্ষ থেকে কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সি বলেন, পুলিশ উপপ্রধানের ছেলেকে গ্রেফতার করে আদালতে তুলেছে। বিচারে যদি সে দোষী সাবস্ত হয় তাহলে আইন আইনের মতো তাঁকে শাস্তি দেবে। এক্ষেত্রে আমাদের দল নিরপেক্ষতা বজায় রাখবে।

 

Post Views: 1,056
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN