+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে দামোদরে তলিয়ে গেল যুবক

Ad Image
Ad Image

দুর্গাপুরে দামোদরে তলিয়ে গেল যুবক

admin August 5, 2024

আমার কথা, দুর্গাপুর, ৫ আগস্ট:

স্নানে নেমে তলিয়ে গেল এক যুবক। নিখোঁজ যুবকের খোঁজ চলছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে দামোদরে।
৩৭ নং ওয়ার্ডের অন্তর্গত পুরশা গ্রামের বাসিন্দা পীযূষ বাউড়ি(৩৪) সোমবার দুপুরে গ্রামের পাশেই দামোদর নদে স্নান করতে নামেন। আচমকাই জলে তলিয়ে যায় পীযুষ। গ্রামবাসীরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় কোকওভেন থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পৌঁছোন স্থানীয় বিদায়ী পুরপিতা স্বরূপ মন্ডল। পুলিশের পক্ষ থেকে স্পিড বোটের মাধ্যেমে তল্লাশি শুরু হয়৷ একদিকে বৃষ্টি, অন্যদিকে বৃষ্টিপাতের কারনে দামোদরের উত্তাল অবস্থার কারনে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে পুলিশকে৷ উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলার দল। কিন্তু অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধার কাজেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। প্রতিবেদন লেখা পর্যন্ত্য পীযূষের কোনো খোঁজ মেলেনি।
বিদায়ী পুরপিতা বলেন, টানা বৃষ্টিপাত সাথে ব্যারেজ থেকে জল ছাড়ার কারনে দামোদর উত্তাল হয়ে রয়েছে৷ প্রশাসন থেকে ক্রমাগত মাইকিং করে সাবধান করা হচ্ছে যাতে দামোদরে কেউ স্নান করতে না নামে। এরপরেও অনেকেই তা উপেক্ষা করছেন। এতে বিপদ বাড়ছে।

Post Views: 981
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN