+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেনাচিতি মার্কেটে মোবাইলের দোকান সাফ করে দিল দুষ্কৃতিরা, বন্ধ সিসিটিভি ঘিরে দানা বেঁধেছে সন্দেহ

Ad Image
Ad Image

বেনাচিতি মার্কেটে মোবাইলের দোকান সাফ করে দিল দুষ্কৃতিরা, বন্ধ সিসিটিভি ঘিরে দানা বেঁধেছে সন্দেহ

admin February 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৭ ফেব্রুয়ারীঃ

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুরের বেশ কয়েকটি থানার পুলিশের উদ্যোগে বেশ কিছুদিন যাবৎ শিল্পাঞ্চল দুর্গাপুরে চুরি যাওয়া, কিংবা ছিনতাই হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাচ্ছেন মোবাইলের মালিকরা। আর তাতে পুলিশের এই সক্রিয়তার কারনে বেশ সন্তুষ্ট ছিলেন দুর্গাপুরের বাসিন্দারা। শুধু তাই নয় পুলিশের এই তৎপররতার কারনে অনেকটা নিশ্চিন্তেও ছিলেন তাঁরা। কিন্তু এরই মাঝে ঘটে গেল বেশ বড় রকমের মোবাইল চুরির ঘটনা। একেবারে দোকানের সাটার ভেঙ্গে দোকানের ভেতরে যত মোবাইল ফোন ছিল স্বর্বস্ব নিয়ে গেল দুষ্কৃতির দল। সাথে তদন্তে যাতে পুলিশকে বেশ বেগ পেতে হয় তার জন্য দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙ্গে দিয়ে গেছে দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি বাজারে নাচন রোডের একটি মোবাইলের দোকানে।

দোকান মালিক মঞ্জু বালা জানান যে, আজ সোমবার সকালে তাঁর দোকানের আশেপাশের দোকান মালিকরা বিষয়টি দেখতে পেয়ে তাঁকে খবর দেয়। তিনি খবর পেয়ে দোকানে গিয়ে দেখেন সাটার ভাঙ্গা আর দোকানের ভেতরে যত মোবাইল ফোন ছিল সব নিয়ে চলে গেছে দুষ্কৃতিরা। আনুমানিক ১৫ লক্ষ টাকার বেশি মূল্যের মোবাইল চুরি গেছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি এও জানান যে একদিকে যেমন দুষ্কৃতির দল সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে দিয়ে গেছে তেমনি অপরদিকে দোকানের কর্মীরা গতকাল রাতে দোকান বন্ধ করার সময় ভুল করে ক্যামেরার রেকর্ডিংও বন্ধ করে দিয়েছিল। ফলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্তের স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পারেনি। তবে আশেপাশে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে।

কিন্তু, একটি দোকানে নিরাপত্তার স্বার্থে লাগানো সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং কি করে ভুল করে বন্ধ করে দিতে পারেন কর্মীরা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নিছক অসাবধানতাবশতঃ নাকি ইচ্ছাকৃত ক্যামেরার রেকর্ডিং বন্ধ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ এও আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি মোবাইল চোররা ধরা পরে যাবে।

Post Views: 1,130
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN