+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসায় একের পর এক দাঁড়িয়ে যাচ্ছে জিনিস, ভক্তদের দাবি সবই ঠাকুরের কৃপা

Ad Image
Ad Image

কাঁকসায় একের পর এক দাঁড়িয়ে যাচ্ছে জিনিস, ভক্তদের দাবি সবই ঠাকুরের কৃপা

admin April 5, 2020

 

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ
একদিকে যখন করোনা ভাইরাসের আতঙ্কে মানুষজন আতঙ্কিত তখন অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় ঘটে গেল এক অদ্ভূত ঘটনা যা দেখে রীতিমতো হতবাক সকলে। একের পর এক জিনিস দাঁড়িয়ে যাচ্ছে যা কোনো মতেই দাঁড় করানো সম্ভব নয়।
কাঁকসার সুভাষপল্লী এলাকায় বসবাস করেন পরিবার নিয়ে বসবাস করেন পরিমল গাঙ্গুলী। পরিমলবাবু ও তাঁর স্ত্রী নীতাদেবী অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। আজ রবিবার বিকেলে পরিমলবাবুর কাছে খবর আসে যে দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমে সমস্ত জিনিসপত্র দাঁড়ি য়ে যাচ্ছে। সেই খবর শুনে পরিমলবাবুর পরিবারের সদস্যরা নিজেদের ঘরে অনেক জিনিসপত্র দাঁড় করিয়ে দেখেন যে হ্যাঁ বিষয়টি সত্যি। ঘরে কলম থেকে শুরু করে গাড়ির চাবি, শিলের উপরে নোড়া সমস্ত দাঁড়িয়ে যাচ্ছে। এর আগে যদিও এরকম আশ্চর্যজনক ঘটনা কখনও তাঁরা ঘটতে দেখেননি। কিন্তু দেওঘর থেকে খবর পাওয়ার পর পরীক্ষা করে দেখতে গিয়ে দেখেন তাদের ঘরেও এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটছে। নীতাদেবী বলেন যে, “এই ঘটনার পেছনে ঠাকুরের ইচ্ছা ছাড়া হতে পারে না।”
এদিকে এই ঘটনার বিষয় নিয়ে বিজ্ঞানমঞ্চ থেকে জানানো হয় যে এই ধরনের ঘটনার পেছনে কোনো বিজ্ঞানসম্মত কারন নেই। তবে ঘটনাটি ভাল করে যাচাই করে দেখতে হবে আসল বিষয়টি কি?

Post Views: 1,247
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN