+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   সাজের সামগ্রীকে পেশা করে নিয়েছে বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামটি, বানাচ্ছে বেল-মালা

Ad Image
Ad Image

সাজের সামগ্রীকে পেশা করে নিয়েছে বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামটি, বানাচ্ছে বেল-মালা

admin June 1, 2024

আমার কথা, দেবনাথা মোদক, বাঁকুড়া, ১ জুনঃ

বেল ফল দিয়ে কি হয়? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন, গরমকালে বেলের শরবত পান করা হয়। আবার কেউ বলবেন বেল গাছের আধ্যাত্মিক প্রেক্ষাপটের কথা। তবে এছাড়াও বেল দিয়ে করা হয় আরও একটি কাজ। এই কাজ করে উপার্জন করা যায় অর্থ। এমনটাই করছে বাঁকুড়ার একটি গোটা গ্রাম। বাঁকুড়ার শুশুনিয়া গ্রামে বহু মানুষ তৈরি করেন বেলের মালা। অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। গাছ থেকে বেল পারার পরও রয়েছে বিভিন্ন যন্ত্রাংশের সূক্ষ্ম ব্যবহার। তারপরই তৈরি হয় এই মালা। শুশুনিয়া গ্রামের ছাতাতলা এলাকার, দাস পরিবার প্রায় ৩৬ বছর ধরে এই কাজ করছে।

স্থানীয় গাছ থেকে বেল জোগাড় করা হয়, আবার বিষ্ণুপুর থেকে ১৬০ পিস বেলের খোলা ৪০০ টাকা মূল্যে কিনে আনেন বেল মালা প্রস্তুতকারকরা। এরপর ভেতর থেকে বেলের শাঁস বের করে দেওয়া হয়। বেলের খোলার উপরের ছাল ভালো করে চেঁচে ছুলে তৈরি করা হয় পরের ধাপের জন্য। এবার সেই দু’দিক ছুলে নেওয়া, বেলের খোলার ভিতরে যন্ত্রের ব্যবহার করে হাতের সাহায্যে গোল গোল দাগ করা হয়। তারপর ওই একই যন্ত্রাংশ ব্যবহার করে, দাগ দেওয়া গোল গোল অংশগুলিকে বেলের খোলা থেকে আলাদা করা হয়। এবার এক ধরনের বিশেষ ছুঁচ ব্যবহার করে গাঁথা হয় বেলের মালা। প্রতিটি মালা বিক্রি করা হয় ৫ টাকা মূল্যে। অর্থাৎ কুড়িটি মালা ১০০ টাকায়। গ্রামের মালা প্রস্তুতকারকেরা, এই বেল মালা সরাসরি তুলে দেন মহাজনদের হাতে। এরপর সেই মালা বিক্রি হয়ে যায় বিভিন্ন বাজারে।

বেলমালা প্রস্তুতকারক সঞ্জয় দাস জানান, এই কাজ করে কোনওরকমে দিন চলে। খুব দ্রুততার সঙ্গে সারাদিন কাজ করলে, আড়াইশো থেকে ৩০০ টাকা উপার্জন করা যায়।মুদ্রাস্ফীতির কারণে দু’শো আড়াইশো টাকায় কিছুই হয় না বলে জানিয়েছেন এই মালা প্রস্তুতকারক। তাছাড়া এই কাজে সরকারি কোনও হস্তক্ষেপ না থাকায় হতাশা প্রকাশ করেছেন মালা প্রস্তুতকারকরা। শিল্পী ভাতা পেলে জীবনধারণ করা কিছুটা কম কঠিন হবে বলে মনে করছেন তারা। তবে নতুন প্রজন্ম এই ব্যবসা থেকে ইতিমধ্যেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন।

পাথর শিল্পেও টান পড়েছে শুশুনিয়া গ্রামে। তবে এখনো জীবিত রয়েছে পাথর শিল্প। এই গ্রামের বেলমালা তৈরি করার কথা অনেকেরই অজানা। তবে পশ্চিমবঙ্গের বাজারে যে বেলমালা গুলি বিক্রি হয়, সেগুলির অধিকাংশই যোগান দিয়ে থাকে এই গ্রাম। তাই পরেরবার বাজারে গিয়ে বেলমালা কিনলে, হয়ত আপনার বেলমালাতে ছোঁয়া লেগে থাকবে বাঁকুড়ার শুশুনিয়ার।

Post Views: 536
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN