+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পড়ুয়াদের নিয়ে আসা রাজস্থানের বাসেই এবার ফেরানোর ব্যবস্থা ওই রাজ্যের শ্রমিকদের

Ad Image
Ad Image

পড়ুয়াদের নিয়ে আসা রাজস্থানের বাসেই এবার ফেরানোর ব্যবস্থা ওই রাজ্যের শ্রমিকদের

admin May 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২মেঃ

এবার রাজস্থানে ফেরার পালা এই রাজ্যের বিভিন্ন জেলায় লকডাউনের জেরে আটকে থাকা বহু পরিযায়ী শ্রমিক। ওই পরিযায়ী শ্রমিকদের আবেদনে সাড়া দিয়েই সরকার তাদের নিজের নিজের ঘরে ফেরার উদ্যোগ নেয় এই রাজ্যের সরকার। রাজস্থানের কোটায় আটকে থাকা এই রাজ্যের বিভিন্ন জেলার পড়ুয়ায়দের নিয়ে যে বাসগুলি গতকাল অর্থাৎ শুক্রবার এসে পৌঁছেছিল বিভিন্ন জেলাতে, সেই সব বাসগুলিতে করেই রাজস্থানের ওই শ্রমিকদের ফেরত পাথানোর বন্দোবস্ত করা হয়েছে।

আজ শনিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাঁকসার বাঁশকোপায় এসে পৌঁছেছেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। এরকম ১৫২জন শ্রমিককে ৬টি বাসে করে এদিন তাদের রওনা করে দেওয়া হল রাজস্থানের উদ্দ্যেশ্যে। দুর্গাপুরের বামুনাড়ায় লকডাউনের জেরে আটকে ছিলেন রাজস্থানেরই এক বাসিন্দা সেখ ইলিয়াস নামে এক শ্রমিক যিনি গত ৫-৬ ধরে ওই এলাকায় একটি কারখানায় কর্মরত ছিলেন। আচমকা লকদাউনের কারনে দুর্গাপুরে আটকে ছিলেন। আজ নিজের বাড়ি ফেরার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে বলে জানালেন। এরকমই অনেক ইলিয়াস যারা লকডাউনের কারনে রাজ্যের বিভিন্ন জেলায় আটকে রয়েছেন তাদের নিয়ে ইতিমধ্যেই বাসগুলি রওনা দিয়ে দিয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার এবং প্রশাসনের এই উদ্যোগে খুশি পশ্চিমবঙ্গে আটকে থাকা রাজস্থানের বাসিন্দারা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর পক্ষ থেকে সেই প্রস্তুতি চলছে।

অপরদিকে আসানসোলের বিভিন্ন জায়গা থেকে মোট ২৭ জন পরিযায়ী শ্রমিককেও বাসে করে রাজস্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিন আসানসোলের একটি বেসরকারী পান্থশালার সামনে থেকে এই ২৭ জন শ্রমিকদের সেই সমস্ত বাসে বসিয়ে দেওয়া হয়, যে বাসগুলি গতকাল রাজস্থানের কোটা থেকে পড়ুয়ায়দের নিয়ে আসানসোলে এসে পৌঁছেছিল। জেলা প্রশাসনের মাধ্যমে যখন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি জানতে পারেন যে রাজস্থান থেকে আগত বাসগুলিতে করে এই রাজ্যে আটকে পড়া রাজস্থানেরই কোটা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করছে তখন তিনি ১০জন পরিযায়ী শ্রমিকের একটি তালিকা প্রশাসনের দিলে তাঁরা সেই তালিকা যাচাই করে তারপর তাদের ওই বাসে করে তাদের রাজস্থানে যাওয়ার সুযোগ করে দেন। এখন তাঁরা অনিশ্চিত অবস্থা থেকে নিজেদের ঘরে ফেরার আনন্দে রীতিমতো আত্মহারা।

Post Views: 2,017
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN