+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বকেয়া ফি’ দিতে পারছেন না টোটোচালক বাবা, তাই পাশ করলেও ছেলের মার্কসিট আটকে রাখার অভিযোগ প্রণবানন্দ স্কুলের বিরুদ্ধে

Ad Image
Ad Image

বকেয়া ফি’ দিতে পারছেন না টোটোচালক বাবা, তাই পাশ করলেও ছেলের মার্কসিট আটকে রাখার অভিযোগ প্রণবানন্দ স্কুলের বিরুদ্ধে

admin July 31, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০জুলাইঃ

এক অমানবিকতার সাক্ষী হয়ে রইল শিল্পাঞ্চল দুর্গাপুরের অভিভাবকগন। শিক্ষা ব্যবস্থায় এক নজীরবিহীন পরিস্থিতির শিকার হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁরিয়ে রয়েছে দুর্গাপুরের বি জোনের বাসিন্দা এক টোটো চালকের ছেলে ওমনাথ নাগ। বাবার আর্থিক অসহায়তার মাসুল গুনতে হচ্ছে এ বছরের আইসিএসসি বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ ওমকারকে। স্কুলের ফি’ দিতে না পারায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মার্কশিট না মেলায় ভর্তি হতে পারছে না পরবর্তী ক্লাসে। অপরাধ ওমনাথের বাবা স্কুলের ফি’ জমা দিতে পারেননি বলে স্কুল কর্তৃপক্ষ তাঁর মার্কশিট আটকে রেখে দিয়েছে বলে অভিযোগ।

বি জোনের শোভাপুরের বাসিন্দা বুলু নাগ পেশায় একজন টোটোচালক। তাঁর নিজস্ব কোনো টোটো না থাকায় ভাড়ায় তিনি টোটো চালিয়ে সংসার টানছেন। ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরে বুলুবাবুর ছেলে ওমনাথ একদম ছোট থেকে পড়াশুনা করছে। এ বছর সে আইসিএসসি বোর্ডের পরীক্ষায় ৫০০ এর মধ্যে ৪৩২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। অনেক স্বপ্ন চোখে নিয়ে দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ছেলে ওমনাথকে বুলুবাবু পড়াচ্ছেন যাতে ছেলে মানুষের মতো মানুষ হয়ে বাবার এই আর্থিক অনটনের কিছুটাও যদি লাঘব করতে পারে। কিন্তু করোনার গ্রাসে মারাত্মক রকমের আর্থিক অনটনের মধ্যে পড়ে যান বুলুবাবু। লকডাউনের কারনে দীর্ঘদিন টোটো পরিষেবা বন্ধ থাকায় বেশ কয়েক মাসের স্কুল ফি’ তিনি দিতে পারেননি। আর সেই কারনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বকেয়া ফি’র কারনে স্কুল কর্তৃপক্ষ ওমনাথের মার্কসিট আটকে রেখে দিয়েছে বলে অভিযোগ বুলুবাবুর। ফলে মার্কসিট না মেলায় পরবর্তী ধাপে অন্য স্কুলে ভর্তিও হতে পারছে না ওমনাথ। অভিযোগ স্কুলের তরফে বলা হয়েছে বকেয়া সাত হাজার দু’শ আশি টাকা না মিটিয়ে দিলে ওমনাথের মার্কশিট দেওয়া যাবে না। স্কুলের তরফে এও বলা হয়েছে যেভাবেই হোক টাকা জোগাড় করে আনা হোক না হলে মার্কশিট দেওয়া হবে না বলে অভিযোগ। ফলে এক অনিশ্চিয়তার মধ্যে প্রতিটা মুহূর্ত কাটছে ওমনাথ আর তাঁর পরিবারের।

ওই স্কুলেরই অপর এক অভিভাবক হীরক দাসগুপ্ত বলেন যে, ভারত সেবাশ্রম সংঘের সম্বন্ধে আমরা সব সময় ভাল কথাই শুনে আসি। তাঁরা সব সময় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আজ তাঁরা যে বৃহৎ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন সেক্ষেত্রে তাদের এহেন ব্যবহারে সেই প্রতিষ্ঠান বদনাম হয়ে যাচ্ছে।

Post Views: 2,151
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN