বিদ্যুৎপৃষ্ট হয়ে টোটো চালকের মৃত্যু
আমার কথা, ৩ সেপ্টেম্বর
সার্থক কুমার দে, অন্ডাল:
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক টোটো চালকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে অন্ডালের উখরা গ্রামের সৌমণ্ডল পাড়ায়। মৃতের নাম চন্দন গড়াই (৩৬)।
ঘটনা সূত্রে জানা গেছে মৃত চন্দন পেশায় ছিলেন টোটো চালক। অন্যান্য দিনের মতো বুধবার রাতে সে টোটোতে চার্জ দিয়ে রাখে এদিন সকাল ১০ টা নাগাদ চার্জ দেওয়া অবস্থায় টোটোতে স্পর্শ করা মাত্র সে বিদ্যুৎপৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানকার চিকিৎসকরা চন্দনকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান চন্দন ও তার ১২ বছরের ছেলে ছাড়া তাদের পরিবারে আর কেউ নেই ১২ বছর আগে সন্তান প্রসবের সময় তার স্ত্রী মারা যায় । এদিন চন্দনের মৃত্যুর ফলে তার নাবালক ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছে প্রতিবেশীরা।



