+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবতী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

Ad Image
Ad Image

পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবতী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

admin March 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৫মার্চঃ

রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হল শুক্রবার দুপুরে। ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চলের পাণ্ডবেশ্বর কেন্দ্রে দলের প্রার্থী কে হয় সেই নিয়ে ছিল চাপা কৌতুহল তৃণমূলের অন্দরে । বেলা আড়াইটা নাগাদ সংয় তৃণমূল নেত্রী পাণ্ডবেশ্বরের প্রার্থী হিসাবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম ঘোষণা করেন । সেই সময় নরেন্দ্রনাথ বাবু পরিবারের অন্যদের সাথে বাঁকোলার সুভাষ কলোনির আবাসনের ছিলেন । খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কর্মী-সমর্থকরা ভিড় জমান তারা আবাসনের সামনে । নরেন বাবু প্রথমেই তার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন । নরেন বাবু স্ত্রী তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ অনুভা চক্রবর্তী নরেন বাবু-র হাতে তুলে দেন পুষ্পস্তবক । এরপর নরেন বাবু কর্মী-সমর্থকদের সাথে আবাসন থেকে পায়ে হেঁটে বাঁকেলশ্বরী কালী মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নেন । সেখানে তখন জমে যায় কর্মী-সমর্থকদের বিশাল ভিড় । বাজি ফাটিয়ে আবির খেলে সমর্থকরা মেতে ওঠেন উল্লাসে । বিভিন্ন জন তাকে ফোনের করে ও শুভেচ্ছা জানান । পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় ফোন করে অভিনন্দন জানান নরেন বাবু -কে । প্রতিক্রিয়া জানতে চাইলে নরেন বাবু বলেন দল ও দল নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ । সর্বশক্তি দিয়ে লড়বো এবং পাণ্ডবেশ্বর আসনটি দলের নেত্রীকে উপহার দেব বলেন নরেন বাবু ।

 

Post Views: 1,162
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN