+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খনি অঞ্চলে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন

Ad Image
Ad Image

খনি অঞ্চলে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন

admin January 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল ও পাণ্ডবেশ্বর), ৫জানুয়ারীঃ

৫জানুয়ারী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্যের সর্বত্র দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিনটি সাড়ম্বরে পালিত হল। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর বিধায়ক কার্যালয়ে তৃণমূল নেত্রীর জন্মদিন দলের পক্ষ থেকে পালন করা হয় ধুমধাম করে। উপস্থিত ছিলেন সস্ত্রীক তৃণমূল বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারি, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, কর্মাধ্যক্ষ মনির মন্ডল সহ অন্যরা। জিতেনবাবু বিধায়ক কার্যালযয়ে কেক কেটে দলনেত্রীর  জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত সকলকে কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার দু হাজার দুঃস্থ  ব্যক্তির মধ্যে বিতরন করা হয় শীতবস্ত্র। পাণ্ডবেশ্বরের কুমারডিহি পার্কে কেক কেটে দলনেত্রীর জন্মদিন পালন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। অন্ডাল বাজারে তৃণমূল দলীয় কার্যালয়েও অনুষ্ঠানের মাধ্যমে দলীয় নেত্রীর জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিনতি হাজরা, কাঞ্চন মিত্র সহ অন্যরা।

Post Views: 1,192
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN