তৃণমূলের মিছিল প্রতিবাদ সভা
আমার কথা, অন্ডাল, ৫ মার্চঃ
সম্প্রতি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে কয়েক গুণ । কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলেই ওষুধের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের । বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে নামার ডাক দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার বিকেলে উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরাতন হাটতলায় প্রতিবাদ সভা করা হয় । সভা শেষে পুরাতন হাটতলা থেকে স্কুল মোড় পর্যন্ত হয় প্রতিবাদ মিছিল । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান মিনা কোলে, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা ।




