বাঙালি বিদ্বেষের প্রতিবাদে তৃণমূলের মিছিল
আমার কথা, অন্ডাল, ৩ আগস্টঃ
সংবাদদাতাঃ সার্থক কুমার দে
ভিন রাজ্যে বাঙ্গালীদের হেনস্থা ও বাংলা ভাষা বিদ্বেষের বিরুদ্ধে অন্ডালের উখড়া গ্রামের মিছিল করলো তৃণমূল কংগ্রেস। উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে মিছিলটি শুরু হয় উখড়া স্কুল মোড় নেতাজি স্ট্যাচু থেকে। বাজার রথ তলা রোড ঘুরে মিছিলটি শেষ হয় পুরাতন হাটতলায়। কর্মী সমর্থকদের সাথে মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি শরণ সইগল, পঞ্চায়েত প্রধান মিনা কোলে, প্রাক্তন উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। মিছিল শেষে হাটতলাতে হয় প্রতিবাদ সভা। এ দিনের মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, বিবেকানন্দ সহ বাঙালি মনীষীদের ছবি হাতে হাঁটতে দেখা যায়।



