+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জিতেন্দ্র তিওয়ারী বিজেপিতে যোগ দিতেই বিধায়কের দপ্তরের দখল নিলো তৃণমূল, ধোয়া হল গঙ্গাজলে

Ad Image
Ad Image

জিতেন্দ্র তিওয়ারী বিজেপিতে যোগ দিতেই বিধায়কের দপ্তরের দখল নিলো তৃণমূল, ধোয়া হল গঙ্গাজলে

admin March 2, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২মার্চঃ

তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দল ছেড়ে বিজেপিতে যোগদান করতেই পাণ্ডবেশ্বরের হরিপুরে বিধায়কের কার্যালয়ের দখল নিল তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার সন্ধ্যায় দলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নেতৃত্বে এলাকায় বের হয় মিছিল। মিছিল করে বিধায়কের কার্যালয়  দখল নেয় তৃণমূল। অফিসের এমএল-এর সাইন বোর্ডটি খুলে ফেলা হয়।  দরজা থেকে বিধায়কের নামাঙ্কিত প্লেট ভেঙ্গে ফেলা হয়।

ব্লক সয়াপই নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, প্রতারক মানুষের  তৃণমূলেতে কোন জায়গা নেই। কয়লা, লোহা এবং বালি চোরের জন্য তৃণমূলে কোন জায়গা নেই। নরেন বাবু বলেন পাপ বিদায় হয়েছে ,এতে দলের মঙ্গল হল। আজ, তৃণমূলের সকল কর্মীরা  খুশি।

তৃণমূলের জেলা কো-এডিনেটর হরেরাম সিং বলেন,আমরা জানতাম জিতেন্দ্র তিওয়ারি  পিছন থেকে একদিন দলে আঘাত করবে,  আজ সেটা প্রমান হল। হারেরাম সিং বলেন দলে একটা বেইমান ছিল সে বেরিয়ে যাওয়ার ফলে দল আরো শক্তিশালী হবে।

ব্লক সভাপতি জানান যে জিতেন্দ্র তিওয়ারি রূপী পাপ এতদিন তৃণমূলে ছিল, সে আজ বিদায় নিয়েছে। তাই সেই অফিসে পাপের ছোঁয়া যাতে না থাকে সেজন্য গোবর জল ও গঙ্গা জল দিয়ে সমস্ত অফিস ধোয়া হয়।

অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি একসময় জিতেন্দ্র তিওয়ারীর কাছের লোক বলে পরিচিত সুজিত মুখোপাধ্যায়  তিনিও বলেন জিতেন্দ্র তিওয়ারি দলের সাথে বেইমানি করেছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে চলেন তাই যেই পান্ডবেশ্বর বিধান সভার প্রার্থী হবেন তারা তাকেই সমর্থন করবেন এবং বিপুল ভোটে জয়ী করবেন। অন্যদিকে লাউদোহা পুরাতন তৃণমূল কর্মী মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন বিধায়ক হওয়ার পর এলাকায় জিতেন্দ্র তিওয়ারি গোষ্ঠীদ্বন্দ্বে মদত দিতেন। কয়লা চোর, লোহা চোর, বালি মাফিয়াদের দলে এনে তিনি পুরনো কর্মীদের কোণঠাসা করেছিলেন। স্বভাবতই তিনি দল ছাড়াই দলের পুরোনো কর্মী খুশি।

Post Views: 1,956
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN