+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ডিভিসির দপ্তর ঘেরাও অভিযানের জন্য তুলে নেওয়া হল প্রচুর সরকারী বাস, হয়রানিতে বাসযাত্রীরা

Ad Image
Ad Image

ডিভিসির দপ্তর ঘেরাও অভিযানের জন্য তুলে নেওয়া হল প্রচুর সরকারী বাস, হয়রানিতে বাসযাত্রীরা

admin October 7, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৭ অক্টোবর:

মাইথনে ডিভিসির সদর দপ্তর ঘেরাও অভিযান করবে তৃণমূল। জানা গিয়েছে, কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দুর্গাপুর ডিপো থেকে প্রায় ৪০টি বাস তুলে নেওয়া হয়েছে। ফলে সরকারি অফিস-কাচারি শুরু হওয়ার দিনে সাধারণ যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে।

এক যাত্রী রুমি বাল্মিকীর দাবি,”ধর্মতলা যাওয়ার জন্য দু’ঘণ্টা ধরে বসে আছি। কোন বাস পাইনি। চরম সমস্যায় পড়েছি।”

জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”যে সরকার মা মাটি মানুষের কথা বলে সেই সরকার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মী পূজার পরদিন সরকারি অফিস এবং সমস্ত অফিস খোলার দিনেই বাস তুলে নিয়েছে।”

জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,”সরকারি বাসের মাধ্যমে তৃণমূল কর্মীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর সরকারি কোষাগার খালি করে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি।”

দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্বে থাকা রফিক মন্ডল বলেন,”বাইরের ডিপো থেকে বাস নিয়ে এসে চালানো হচ্ছে। অন্যান্য দিনে যা বাস চলে সেই বাসই চলছে। তবে কারোর তেমন কোন সমস্যা হয়নি।”

Post Views: 200
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN